সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

২ সপ্তাহ পর জাতীয় চক্ষুবিজ্ঞানের বহির্বিভাগে সেবাদান কার্যক্রম চালু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ১২ জুন, ২০২৫, ৪:১৮ অপরাহ্ন

রাজধানীর জাতীয় চক্ষুবিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতালের বহির্বিভাগে টানা ১৪ দিনের বেশি সময় ধরে বন্ধ থাকার পর অবশেষে আজ থেকে সেবাদান কার্যক্রম চালু হয়েছে।

আজ বৃহস্পতিবার (১২ জুন) সকাল ৯টার দিকে হাসপাতালটির বহির্বিভাগ থেকে রোগীদের টিকিট দেয়া শুরু হয়।

জরুরি বিভাগ ও বহির্বিভাগ ছাড়া হাসপাতালের অন্যান্য সেবাদান কার্যক্রম এখনো বন্ধ রয়েছে।

এর আগে ৭ দিন বন্ধ থাকার পর গত ৪ জুন হাসপাতালটিতে সীমিত পরিসরে সেবাদান কার্যক্রম চালু হয়। গত ২৯ মে থেকে ‘নিরাপত্তা শঙ্কায়’ হাসপাতালটিতে সেবাদান কার্যক্রম বন্ধ রেখেছিলেন চিকিৎসক-কর্মকর্তারা।

জুলাই গণঅভ্যুত্থানে আহত রোগীদের সঙ্গে গত ২৯ মে চিকিৎসক-কর্মচারীদের হাতাহাতি ও সংঘর্ষের ঘটনা ঘটে। ওই ঘটনায় নিরাপত্তা শঙ্কায় হাসপাতালের চিকিৎসা সেবা বন্ধ রেখে কর্মবিরতি পালন করছিলেন চিকিৎসক-কর্মচারীরা। এরই ধারাবাহিকতায় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের অচলাবস্থা নিরসনে গত ৩১ মে এক বিজ্ঞপ্তিতে হাসপাতালটিতে প্রতিনিধি দল পাঠানোর কথা জানায় স্বাস্থ্য মন্ত্রণালয়। এরপর ৪ জুন হাসপাতালটিতে সীমিত পরিসরে সেবাদান কার্যক্রম চালু হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর