মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৩:০০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে ফ্রান্সঃ ফরাসি পররাষ্ট্রমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৬ মে, ২০২৫, ৬:২৪ অপরাহ্ন

ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে প্যারিস বলে জানিয়েছেন ফ্রান্সের পররাষ্ট্রমন্ত্রী জিন-নোয়েল ব্যারোট।

ফ্রান্সের আরটিএল রেডিওকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন।

ব্যারোট বলেন, ফ্রান্স একটি স্বাধীনৃ ফিলিস্তিনি রাষ্ট্রের স্বীকৃতির জন্য কাজ করছে।

ফ্রান্সের এই প্রচেষ্টা অন্যান্য রাষ্ট্রকেও একই কাজ করতে অনুপ্রাণিত করবে বলে তিনি আশা প্রকাশ করেন।

জিন-নোয়েল বলেন, “এই বিষয়গুলোতে কথা বলার সময় ফ্রান্সের কণ্ঠস্বর শোনা যায়। আমরা চাই অন্যান্য দেশ ফ্রান্সের সঙ্গে কাজ করুক, প্রতিশ্রুতিবদ্ধ হোক এবং ফ্রান্স অনিশ্চিত ফিলিস্তিনি রাষ্ট্রের অস্তিত্বের জন্য উপযুক্ত পরিস্থিতি তৈরিতে সহায়তা করুক।”

তিনি বলেন, “গাজায় জরুরি অগ্রাধিকার হলো যুদ্ধবিরতি এবং মানবিক সাহায্যের নিরবচ্ছিন্ন প্রবেশাধিকার… যেখানে দুর্ভিক্ষের ঝুঁকি বাস্তব। অবিলম্বে মানবিক সহায়তার প্রবেশাধিকার উন্মুক্ত করতে হবে।”

ইসরায়েলের গাজা দখলের ঘোষণার ব্যাপারে ফারাসি পররাষ্ট্রমন্ত্রী বলেন, এটি ‘অগ্রহণযোগ্য’ এবং ‘মানবিক আইনের লঙ্ঘন’। ফ্রান্স পরিকল্পিত ইসরায়েলি অভিযানের ‘তীব্র নিন্দা’ জানায়। সুত্র-আল জাজিরা


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর