মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১২:১০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

দুই ডিআইজিসহ ৬ ঊর্ধ্বতন কর্মকর্তাকে বদলি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬, ১১:৩৮ অপরাহ্ন

পুলিশ প্রশাসনে বড় ধরনের রদবদল আনা হয়েছে। দুই উপ-পুলিশ মহাপরিদর্শকসহ (ডিআইজি) ঊর্ধ্বতন ছয় কর্মকর্তাকে বিভিন্ন ইউনিটে বদলি করা হয়েছে।

আজ রোববার (০৫ এপ্রিল) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জননিরাপত্তা বিভাগের পুলিশ-১ শাখা থেকে এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই আদেশ জারি করা হয়।

উপসচিব তৌছিফ আহমেদ স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপন অনুযায়ী, পুলিশ সদর দপ্তরের ডিআইজি সালেহ মোহাম্মদ তানভীরকে পুলিশ অধিদপ্তরে (টিআর পদে) এবং সদর দপ্তরের অপর ডিআইজি (টিআর পদে) মাহফুজুর রহমানকে সারদা পুলিশ একাডেমিতে স্থলাভিষিক্ত করা হয়েছে।

পাশাপাশি পুলিশ সুপার (এসপি) পদমর্যাদার দুই কর্মকর্তাকেও নতুন দায়িত্ব দেওয়া হয়েছে। হাইওয়ে পুলিশের এসপি কাজী মো. ছোয়াইবকে বরিশাল রেঞ্জ ডিআইজি কার্যালয়ে এবং এসপি মো. মনিরুজ্জামানকে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

এ ছাড়া অতিরিক্ত ডিআইজি পদেও পরিবর্তন এসেছে। ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) অতিরিক্ত পুলিশ কমিশনার রায়হান উদ্দিন খানকে অতিরিক্ত ডিআইজি হিসেবে পুলিশ সদর দপ্তরে এবং সদর দপ্তরের এআইজি সহেলী ফেরদৌসকে এপিবিএনে অতিরিক্ত ডিআইজি হিসেবে পদায়ন করা হয়েছে।

জনস্বার্থে জারিকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর