শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

জাতীয় ঐকমত্য কমিশনের সাথে রাজনৈতিক দলগুলোর আলোচনার বিষয়ে প্রধান উপদেষ্টা দিক-নির্দেশনা দিচ্ছেন : আলী রীয়াজ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৩ এপ্রিল, ২০২৫, ১২:৪৮ পূর্বাহ্ন

জাতীয় ঐকমত্য কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ জানিয়েছেন, চলমান রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনার বিষয়ে সার্বিক দিক নির্দেশনা দিচ্ছেন প্রধান উপদেষ্টা ।

তিনি জানান, ইতোমধ্যে যে সকল রাজনৈতিক দলগুলোর সাথে আলোচনা অনুষ্ঠিত হয়েছে তা জাতীয় ঐকমত্য কমিশনের সভাপতি প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূসকে নিয়মিত অবহিত করা হচ্ছে এবং প্রত্যেকটা বিষয়ে তিনি দিক নির্দেশনা দিচ্ছেন।

কমিশনের দেয়া এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে যে, আজ ঢাকায় সংসদ ভবনস্থ এল. ডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সাথে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র তৃতীয় দিনের আলোচনার শুরুতে অধ্যাপক আলী রীয়াজ এসব কথা বলেন।

এ সময় কমিশনের সদস্য হিসেবে উপস্থিত ছিলেন ড. ইফতেখারুজ্জামান, বিচারপতি মো. এমদাদুল হক, ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

আলোচনার প্রথমে অধ্যাপক আলী রীয়াজ বলেন, বিএনপি’র সাথে প্রথম পর্যায়ের আলোচনায় যে সকল সুপারিশ ঐকমত্য কমিশন বা সংশ্লিষ্ট কমিশন থেকে পাঠানো হয়েছে তার মধ্যে বেশকিছু বিষয়ে তাদের সাথে সামঞ্জস্যতা রয়েছে, আবার কিছু বিষয়ে মতের ভিন্নতাও রয়েছে। বিএনপি থেকে জানানো হয়েছে যে সকল বিষয়ে মতভিন্নতা আছে তার অনেকগুলো বিষয়ে তাদের নীতিনির্ধারকদের সাথে আলোচনা করবেন এবং আমাদের জানাবেন।

তিনি আরো বলেন, আমরা একটি ঐতিহাসিক মুহুর্তের সন্ধিক্ষণে আছি। সুপারিশমালার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত কেবলমাত্র এই টেবিল থেকে হতে পারেনা। কারণ, চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে সংশ্লিষ্ট রাজনৈতিক দলগুলোর নীতিনির্ধারকেরা নিঃসন্দেহে অংশগ্রহণ করবেন।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল -বিএনপি’র সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদের নেতৃত্বে ৪ সদস্য বিশিষ্ট প্রতিনিধিদলের হয়ে আলোচনায় অংশ নেয় বিএনপির চেয়ারপার্সনের উপদেষ্টা মো. ইসমাইল জবিউল্লাহ, দলটির নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল এবং সাবেক সচিব আবু মো. মনিরুজ্জামান খান।

উল্লেখ্য, প্রথম পর্যায়ে গঠিত সংস্কার কমিশনগুলোর মধ্যে সংবিধান সংস্কার কমিশন, জনপ্রশাসন সংস্কার কমিশন, নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন, বিচার বিভাগ সংস্কার কমিশন এবং দুর্নীতি দমন কমিশন সংস্কার কমিশনের প্রতিবেদনে উল্লেখিত গুরুত্বপূর্ণ সুপারিশগুলোর ওপর রাজনৈতিক দলের সুনির্দিষ্ট মতামত জানাতে অনুরোধ করে সুপারিশগুলোর স্প্রেডশিট আকারে ৩৯টি রাজনৈতিক দলের কাছে পাঠানো হয়। ইতোমধ্যে সংস্কার বিষয়ে জাতীয় ঐকমত্য কমিশন ৩৫টি দলের কাছ থেকে মতামত পেয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি গত ২৩ মার্চ তাদের প্রস্তাবনা কমিশনে জমা দেয়৷ তার প্রেক্ষিতে গত বৃহস্পতিবার এবং রোববার দলটির সাথে দুই দফায় আলোচনায় বসে কমিশন ৷ এ পর্যন্ত ১৫টি রাজনৈতিক দলের সাথে প্রথম পর্যায়ের আলোচনা শেষ করেছে ঐকমত্য কমিশন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর