বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

গণভোটের আইন প্রস্তুত, বুধবারের মধ্যে গেজেট: উপদেষ্টা আসিফ নজরুল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫, ৪:৫০ অপরাহ্ন

আগামী জাতীয় সংসদ নির্বাচনের সময় গণভোট কীভাবে করা হবে তা নিয়ে ‘গণভোট আইন’ করা হয়েছে বলে জানিয়েছেন আইন উপদেষ্টা ড. আসিফ নজরুল।

তিনি জানান, আজ (মঙ্গলবার) অথবা বুধবার গেজেট দেওয়া হবে। এছাড়া গণভোট ও জাতীয় সংসদ নির্বাচনের তফসিল একই সময়ে হবে।

আজ মঙ্গলবার (২৫ নভেম্বর) বিকেলে তিনি সাংবাদিকদের এসব তথ্য জানান।

আইন উপদেষ্টা জানান, জুলাই সনদের চারটি প্রস্তাবে গণভোটে প্রশ্ন থাকবে একটি। সংসদ নির্বাচনের ভোট কেন্দ্রই হবে গণভোটের ভোট কেন্দ্র। গণভোট ও সংসদ নির্বাচনের ব্যালট হবে আলাদা। সংসদ নির্বাচনে দায়িত্বে যারা থাকবেন তারা গণভোটের দায়িত্বেও থাকবেন। সংসদ নির্বাচনের সিলমোহর দিয়েই গণভোটে দেওয়া হবে। এমনকি গণভোটের ক্ষেত্রে পোস্টাল ভোটিংয়ের ব্যবস্থা থাকছে বলেও জানান তিনি।

তিনি আরও জানান, গণভোট সুষ্ঠু করতে যেকোনো নির্দেশিকা বা পরিপত্র জারি করতে পারবে নির্বাচন কমিশন (ইসি)। গণভোটের জন্য আগামী দুই তিন দিনের মধ্যে ব্যাপক প্রচার শুরু করা হবে।

এসময় নির্বাচন কমিশনের সচিব জানান, পাঁচ ডিসেম্বরের মধ্যে ভোটার তালিকা নির্ধারণ হয়ে যাবে। সংসদ নির্বাচনের ব্যালট হবে সাদা কাগজের আর গণভোটের ব্যালট হবে রঙিন। প্রবাসীদের কাছ থেকে ভালো সাড়া পাওয়া যাচ্ছে। একই খামে সংসদ ও গণভোটের ব্যালট পাবেন প্রবাসীরা। এপর্যন্ত ৩১ হাজার ৮০১ জন প্রবাসী পোস্টাল ভোটে নিবন্ধন করেছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর