শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

দেশে জ্বালানি তেলের দাম কমেছে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১ জুন, ২০২৫, ৫:২৪ অপরাহ্ন

অন্তর্বর্তীকালীন  সরকার পেট্রোলিয়াম পণ্যের নতুন মূল্যহার ঘোষণা করেছে যা আজ ১ জুন থেকে কার্যকর হবে। নতুন দাম অনুযায়ী, ডিজেল, পেট্রোল, অকটেন ও কেরোসিনের দাম লিটারপ্রতি ১ থেকে ৩ টাকা পর্যন্ত হ্রাস করা হয়েছে।

শনিবার (৩১ মে) জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) নির্ধারিত মূল্যগঠনের কাঠামো অনুযায়ী এ দাম পুনর্নির্ধারণ করা হয়েছে। পণ্য পরিবহন ব্যয়, অপারেটর কমিশন, শুল্ক ও করসহ সকল প্রাসঙ্গিক দিক বিবেচনা করে নতুন মূল্য নির্ধারণ করা হয়েছে।

নতুন মূল্যহার অনুযায়ী ডিজেল ২ টাকা কমে ১০২ টাকা/লিটার, পেট্রোল ৩ টাকা কমে ১১৮ টাকা/লিটার, অকটেন ৩ টাকা কমে ১২২ টাকা/লিটারে বিক্রি হবে। তবে ভেজাল রোধে কেরোসিন লিটারে ১০ টাকা বাড়িয়ে ১১৪ টাকা করা হয়েছে।

সরকার জানিয়েছে, দেশের বিভিন্ন পর্যায়—ডিলার, ফিলিং স্টেশন ও পাইকারি বাজারে সমন্বিতভাবে এ দাম কার্যকর হবে। জনগণের উপর চাপ কমানো ও আন্তর্জাতিক বাজারের সঙ্গে সামঞ্জস্য বজায় রাখার জন্য এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর