বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আজ দেশে ফিরছে সাফজয়ী নারী ফুটসাল দল, ছাদখোলা বাসে দেওয়া হবে সংবর্ধনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৯ জানুয়ারী, ২০২৬, ৬:১২ অপরাহ্ন

প্রথমবারের মতো অনুষ্ঠিত  নারী  সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে সাবিনা খাতুনের দল। 

আজ বৃহস্পতিবার (২৯ জানুয়ারি) শিরোপা নিয়ে দেশের ফিরছে নারী ফুটসাল দল। সন্ধ্যা সোয়া ৬টায় দেশের মাটিতে পা রাখবেন তারা।

দেশে ফেরার পর ছাদ খোলা বাসে সংবর্ধনা পাবেন সাফজয়ী নারী ফুটসাল দল। বিমানবন্দর থেকে ছাদখোলা বাসে হাতিরঝিলে নিয়ে আসা হবে চ্যাম্পিয়নদের। রাতে সেখানেই হবে গ্র্যান্ড রিসিপশন।

অনুষ্ঠানে উপস্থিত থাকবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল, ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল এবং ক্রীড়া সচিব। প্রোগ্রাম শেষে জলসিড়িতে হবে নৈশভোজ। এরপর গুলশানের একটি হোটেলে থাকবেন চ্যাম্পিয়নরা।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার সাতটি দেশ নিয়ে আয়োজিত লিগ পদ্ধতির এই টুর্নামেন্টে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে চ্যাম্পিয়ন হয়েছে বাংলাদেশের মেয়েরা। ৫ ম্যাচে ১১ পয়েন্ট নিয়ে তালিকার দ্বিতীয় স্থান অর্জন করে ভুটান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর