রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০৫:২২ অপরাহ্ন

রাজধানীতে ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১২৬৬ মামলা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২৯ মার্চ, ২০২৬, ৪:৩৫ অপরাহ্ন

রাজধানী ঢাকার বিভিন্ন এলাকায় ট্রাফিক আইন লঙ্ঘনকারীদের বিরুদ্ধে অভিযান চালিয়ে ১২৬৬টি মামলা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ- ডিএমপির ট্রাফিক বিভাগ। শনিবার (২৮ মার্চ) ডিএমপির ট্রাফিক বিভাগ রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে এসব মামলা করে। রোববার (২৯ মার্চ) এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় ডিএমপি।

ডিএমপির তথ্যমতে, ট্রাফিক-রমনা বিভাগে ২টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ১৪টি মোটরসাইকেলসহ মোট ৪৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-লালবাগ বিভাগে ১৫টি বাস, ৫টি ট্রাক, ১টি কাভার্ডভ্যান, ২৮টি সিএনজি ও ৯৭টি মোটরসাইকেলসহ মোট ১৬৪টি মামলা হয়েছে।

ট্রাফিক-মতিঝিল বিভাগে ১০টি বাস, ৩টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ১৬টি সিএনজি ও ২০টি মোটরসাইকেলসহ মোট ৬৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-ওয়ারী বিভাগে ২৯টি বাস, ১১টি ট্রাক, ৪টি কাভার্ডভ্যান, ৭টি সিএনজি ও ৫টি মোটরসাইকেলসহ মোট ৬৮টি মামলা হয়েছে।

অন্যদিকে, ট্রাফিক-তেজগাঁও বিভাগে ৩টি বাস, ২টি কাভার্ডভ্যান, ৬টি সিএনজি ও ৩১টি মোটরসাইকেলসহ মোট ৭৬টি মামলা হয়েছে।

ট্রাফিক-মিরপুর বিভাগে ১২টি বাস, ১০টি ট্রাক, ৫টি কাভার্ডভ্যান, ৪২টি সিএনজি ও ১০৫টি মোটরসাইকেলসহ মোট ২০৯টি মামলা হয়েছে।

ট্রাফিক-উত্তরা বিভাগে ২৪টি বাস, ৭টি ট্রাক, ৩টি কাভার্ডভ্যান, ৩৭টি সিএনজি ও ৯৮টি মোটরসাইকেলসহ মোট ২২১টি মামলা হয়েছে।

ট্রাফিক-গুলশান বিভাগে ৪৪টি বাস, ৫টি ট্রাক, ২০টি কাভার্ডভ্যান, ৪৯টি সিএনজি ও ২০৯টি মোটরসাইকেলসহ মোট ৪১৫টি মামলা হয়েছে।

এছাড়াও অভিযানকালে মোট ৩৯২টি গাড়ি ডাম্পিং ও ৬৯টি গাড়ি রেকার করা হয়েছে।

ঢাকা মহানগর এলাকায় ট্রাফিক শৃঙ্খলা রক্ষায় ডিএমপির ট্রাফিক বিভাগের অভিযান অব্যাহত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর