বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতে ভার্চুয়ালি হাজিরা দিলেন সালমান এফ রহমান,ইনু, আনিসুল, রাজ্জাক ও কামরুলসহ ১২ জন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ১ সেপ্টেম্বর, ২০২৫, ৪:২৮ অপরাহ্ন

২৪ এর বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে রাজধানীর পৃথক থানার দায়ের করা হত্যা ও হত্যাচেষ্টা মামলায় ভার্চুয়ালি হাজিরা দিয়েছেন সাবেক মন্ত্রী আনিসুল হক, আব্দুল রাজ্জাক ও  কামরুল ইসলামসহ ১২ জন আসামি।

হাজিরা দেওয়া অপর আসামিরা হলেন- সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান, জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, বাংলাদেশ ওয়ার্কাস পার্টির সভাপতি ও সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, সাবেক মন্ত্রী আমির হোসেন আমু, সাবেক  সমাজকল্যাণমন্ত্রী দীপু মনি, সাবেক এমপি সাদেক খান ও ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর হাজিরা দিয়েছেন নিউমার্কেট থানার একটি হত্যা মামলায়।

আজ সোমবার ( ১ সেপ্টেম্বর) কেরানীগঞ্জ কারাগার থেকে তাদের ভার্চুয়ালি ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট এহসানুল ইসলামের আদালতে হাজির দেখানো হয়। এরপর ভার্চুয়ালি তাদের হাজিরা গ্রহণ করেন আদালত।

ডিএমপির প্রসিকিউশন বিভাগের এডিসি (প্রশাসন) মাঈন উদ্দিন চৌধুরী বাসস’কে বিষয়টি নিশ্চিত করেছেন।

এর মধ্যে আনিসুল হক রাজধানীর নিউমার্কেট, যাত্রাবাড়ী, কাফরুল ও বাড্ডা থানার পৃথক চারটি হত্যা মামলায় হাজিরা দিয়েছেন।

সালমান এফ রহমান নিউমার্কেট, বাড্ডা থানার এক মামলা ও যাত্রাবাড়ী থানার দুই হত্যা মামলায় হাজিরা দিয়েছেন।

হাসানুল হক ইনু যাত্রাবাড়ী ও নিউমার্কেট থানার পৃথক দুই হত্যা মামলায় হাজিরা দিয়েছেন।

কামাল আহমেদ মজুমদার হাজিরা দিয়েছেন কাফরুল থানার হত্যা মামলায়।

আমির হোসেন আমু ও কামরুল ইসলাম নিউমার্কেট ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় হাজিরা দিয়েছেন।

আব্দুর রাজ্জাক নিউমার্কেট ও উত্তরা পশ্চিম থানার পৃথক দুই মামলায় হাজিরা দিয়েছেন।

পলক কাফরুল, বাড্ডা ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় হাজিরা দিয়েছেন।

দীপু মনি যাত্রাবাড়ী ও বাড্ডা থানার পৃথক দুই মামলায় হাজিরা দিয়েছেন।

রাশেদ খান মেনন নিউমার্কেট ও যাত্রাবাড়ী থানার পৃথক দুই মামলায় হাজিরা দিয়েছেন।

সাদেক খানকে আদাবর থানার এক মামলা ও যাত্রাবাড়ী থানার দুই মামলায় হাজিরা দিয়েছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর