বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ফতুল্লায় আটক বৈষম্যবিরোধী ছাত্রনেতা মুচলেকায় মুক্তি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১২ মার্চ, ২০২৫, ১১:৫৬ অপরাহ্ন

নারায়ণগঞ্জের ফতুল্লায় পরিবেশ অধিদপ্তরের এক অভিযানে বাধা দিয়ে আটক হন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের এক নেতা। পরে তিনি মুচলেকা দিয়ে মুক্তি পেয়েছেন।

আজ বুধবার (১২ মার্চ) দুপুরে পাগলা আলীগঞ্জ এলাকায় এ ঘটনা ঘটে। আটক ছাত্রনেতার নাম তরিকুল ইসলাম পিয়াস। তিনি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নারায়ণগঞ্জ মহানগর শাখার যুগ্ম সদস্যসচিব।

অভিযানের বিষয়ে পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বলেন, ‘ফতুল্লার পাগলায় উন্মুক্ত স্থানে ইট-বালু-সিমেন্ট ব্যবসা বন্ধে আজ অভিযান চালানো হয়। অভিযান চলাকালে ৮টি প্রতিষ্ঠানকে ৩ লাখ টাকা জরিমানা করা হয়। এ সময় ব্যবসায়ীদের পক্ষ নিয়ে বৈষম্যবিরোধী ছাত্রনেতা পিয়াস উপস্থিত হয়ে আমাদের পরিচয় জানতে চান। পরিচয় পাওয়ার পরও তিনি অভিযানে বাধা সৃষ্টি করেন।’

আমরা ফতুল্লা থানা-পুলিশকে খবর দিলে পুলিশ তাঁকে আটক করে থানায় নিয়ে যায়। তাঁকে মূলত একজন ব্যবসায়ী ফোন দিয়ে আনেন। ওই ব্যবসায়ীর পক্ষ নিয়ে সরকারি কাজে বাধা সৃষ্টি করছিলেন।

অভিযোগের বিষয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পিয়াস বলেন, ‘আমার এক বন্ধুর ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালায় পরিবেশ অধিদপ্তরের লোকজন। আমাকে বন্ধু ফোন দিলে সেখানে গিয়ে তাঁদের কেবল পরিচয় জানতে চেয়েছিলাম। কারণ, অনেক জায়গাতেই ভুয়া পরিচয়ে অনেকে অপরাধ করছে। কিন্তু পরিবেশ অধিদপ্তরের লোকজন উল্টো আমার সাথে খারাপ ব্যবহার করে ও পুলিশকে খবর দেন। ফতুল্লা থানায় যাওয়ার পর সেখান থেকে মুচলেকা দিয়ে চলে আসি।’

জেলা কমিটির আহ্বায়ক নিরব রায়হান বলেন, ‘আমরা এমন একটি ঘটনার কথা শুনেছি। যদিও পিয়াস দাবি করেছেন, তিনি কাজে বাধা দেননি। পুরো বিষয়টি খোঁজ নেওয়া হচ্ছে।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর