মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

ভালুকায় দলিল লেখক হত্যা: ২ আসামির মৃত্যুদণ্ড, ১০ জনের যাবজ্জীবন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ১৫ জুলাই, ২০২৬, ৫:২১ অপরাহ্ন

ময়মনসিংহের ভালুকায় জমিজমা-সংক্রান্ত বিরোধের জেরে দলিল লেখক আবু জাকারিয়া মিন্টু হত্যা মামলায় দুই আসামিকে মৃত্যুদণ্ড এবং অপর ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।

আজ বুধবার  দুপুরে দীর্ঘ ১২ বছর পর ময়মনসিংহের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এ রায় ঘোষণা করেন। বিচারিক কার্যক্রমে ১৮ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ, জেরা এবং অন্যান্য প্রমাণ পর্যালোচনা শেষে আদালত এ রায় দেন।

রায়ে মো. ফরিদ খলিফা ও পলাতক মো. মাসুদ মিয়াকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে মামলার অপর ১০ আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড প্রদান করা হয়েছে।

রায় ঘোষণার পর নিহত আবু জাকারিয়া মিন্টুর পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেন। তাদের ভাষ্য, দীর্ঘ প্রতীক্ষার পর ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।

রাষ্ট্রপক্ষের আইনজীবী অ্যাডভোকেট আকরাম হোসেন বলেন, দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালতের এ রায় সমাজে ইতিবাচক বার্তা দেবে এবং অপরাধ দমনে দৃষ্টান্ত হিসেবে কাজ করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর