বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজমের দায়িত্ব পেল জাতীয় মানবাধিকার কমিশন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ নভেম্বর, ২০২৫, ১২:৩৮ পূর্বাহ্ন

অন্তর্বর্তী সরকার বৃহস্পতিবার ( ২৭ নভেম্বর) জাতীয় মানবাধিকার কমিশন (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ অনুমোদন করেছে। নতুন অধ্যাদেশে কমিশনকে দেশের বিভিন্ন আটককেন্দ্র ও জেলাখানা পরিদর্শন করে নির্যাতন প্রতিরোধে ‘ন্যাশনাল প্রিভেন্টিভ মেকানিজম’ হিসেবে কাজ করার ক্ষমতা দেওয়া হয়েছে।

প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সাপ্তাহিক বৈঠকে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দেওয়া হয়।

বৈঠকের পরে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম ব্রিফিংয়ে সাংবাদিকদের জানান, ‘জাতীয় মানবাধিকার কমিশন এখন দেশের বিভিন্ন আটককেন্দ্র ও জেলাখানা পরিদর্শন করে নির্যাতন ও অমানবিক আচরণ প্রতিরোধে কাজ করবে। এটি আন্তর্জাতিক চুক্তির আওতায় বাংলাদেশকে দায়িত্বপূর্ণ রাখার অংশ।’

তিনি আরও জানান, কমিশন স্বাধীনভাবে পরিদর্শন ও প্রতিবেদন প্রকাশ করতে পারবে এবং প্রয়োজনীয় পরামর্শ দেবে।

এর আগে, গত ৩০ অক্টোবর উপদেষ্টা পরিষদ নীতিগতভাবে অধ্যাদেশটির চূড়ান্ত অনুমোদন দিয়েছিল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর