মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৫:৪১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সংবাদপত্রে ঈদের ছুটি ৫ দিন: নোয়াব বাংলাদেশ-পাকিস্তান ওয়ানডে সিরিজের ট্রফি উন্মোচন ঢাকা ওয়াসার সাবেক এমডি সালামের স্ত্রীসহ দেশত্যাগে নিষেধাজ্ঞা ঐক্যমতের সরকার গঠনে সরকার ও বিরোধী দলীয় হুইপদের বৈঠক যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক স্থিতিশীলতা রক্ষায় মন্ত্রিসভা কমিটি গঠন শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতি হতে লাগবে না স্নাতক পাশ পুলিশের ঊর্ধ্বতন ৪ কর্মকর্তার রদবদল এক কোটি টাকা চাওয়ার অডিও ফাঁস ; প্রসিকিউটরদের সতর্ক করলেন চিফ প্রসিকিউটর মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে দ্রব্যমূল্য বাড়ার শঙ্কা নেই: বাণিজ্যমন্ত্রী ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

ঈদের ছুটিতে ব্যাংক খোলা রাখা নিয়ে বাংলাদেশ ব্যাংকের নতুন নির্দেশনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ১০ মার্চ, ২০২৬, ৪:৪৭ অপরাহ্ন

আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ঘোষিত সরকারি ছুটির মধ্যেও তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট এলাকাগুলোতে সীমিত পরিসরে ব্যাংক শাখা খোলা রাখার নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক। শ্রমিক-কর্মচারীদের বেতন-ভাতা ও বোনাস পরিশোধ এবং রপ্তানি বিল ক্রয়ের সুবিধার্থে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আজ মঙ্গলবার (১০ মার্চ) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফ-সাইট সুপারভিশন থেকে এ-সংক্রান্ত নির্দেশনা জারি করা হয়।

নির্দেশনায় বলা হয়েছে, ঈদের আগে নির্বাহী আদেশে ঘোষিত ছুটির দিন ১৮ মার্চ (বুধবার) এবং ঈদের ছুটি ১৯ মার্চ (বৃহস্পতিবার) পোশাক শিল্পসংশ্লিষ্ট এলাকাগুলোতে বাণিজ্যিক ব্যাংকের নির্দিষ্ট শাখা সীমিত পরিসরে খোলা থাকবে।

ঢাকা মহানগরীসহ আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত তফসিলি ব্যাংকের তৈরি পোশাক শিল্পসংশ্লিষ্ট শাখাগুলোকে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ছুটির দিন খোলা রাখতে বলা হয়েছে।

নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ওই দুই দিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত গ্রাহক লেনদেন চলবে। তবে অফিস কার্যক্রম চলবে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর ১টা ১৫ মিনিট থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে।

এ ছাড়া ছুটির দিনে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের বিধি অনুযায়ী ভাতা প্রদানের নির্দেশও দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর