বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

২০২৬ এর জন্য বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে বাড়ছে ক্রিকেটারের সংখ্যা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৩১ জানুয়ারী, ২০২৬, ১২:০৫ অপরাহ্ন

২০২৬ সালের জন্য জাতীয় দলের কেন্দ্রীয় চুক্তির তালিকা চূড়ান্ত করতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। আনুষ্ঠানিক ঘোষণা না এলেও বোর্ড সূত্রে জানা গেছে, চলতি বছরের কেন্দ্রীয় চুক্তিতে থাকা ক্রিকেটারের সংখ্যা বাড়ানো হচ্ছে।
গত বছর যেখানে ২২ জন ক্রিকেটার চুক্তির আওতায় ছিলেন, এবার সেই সংখ্যা বাড়িয়ে করা হতে পারে ২৭ জন।

বিসিবি সূত্র জানায়, নতুন কেন্দ্রীয় চুক্তি কার্যকর হবে ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এবং চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত।

বাড়তি ক্রিকেটার অন্তর্ভুক্ত হওয়ায় কয়েকজন খেলোয়াড় প্রথমবারের মতো বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে জায়গা পেতে যাচ্ছেন। সম্ভাব্য নতুন মুখদের মধ্যে রয়েছেন সাইফ হাসান, পারভেজ হোসেন ইমন, তানভীর ইসলাম ও হাসান মুরাদ।তবে ক্রিকেটারের সংখ্যা বাড়লেও বেতন কাঠামোতে কোনো পরিবর্তন আসছে না। গেল বছর যে বেতন নির্ধারণ করা হয়েছিল, ২০২৬ সালেও সেটিই বহাল থাকবে।

অর্থাৎ নতুন ও পুরনো সব ক্রিকেটারই আগের নির্ধারিত বেতন অনুযায়ী চুক্তিবদ্ধ হবেন।এবারের চুক্তিতে ফরম্যাটভিত্তিক কিছু পরিবর্তনও আসতে পারে। সব ফরম্যাটের কেন্দ্রীয় চুক্তিতে থাকছেন না পেসার তাসকিন আহমেদ। অন্যদিকে টেস্ট দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তকে সব ফরম্যাটের চুক্তিতে অন্তর্ভুক্ত করার সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে এ প্লাস ক্যাটাগরির একমাত্র খেলোয়াড় হবেন তিনি।

গেল বছরের মতো এবারও কেন্দ্রীয় চুক্তির বাইরে থাকছেন উইকেটকিপার-ব্যাটার নুরুল হাসান সোহান।বিসিবির এই উদ্যোগের মূল লক্ষ্য জাতীয় দলের স্কোয়াডের গভীরতা বাড়ানো এবং আরও বেশি ক্রিকেটারকে নিয়মিত আর্থিক নিরাপত্তার আওতায় আনা। বোর্ড কর্মকর্তাদের আশা, এতে ক্রিকেটারদের মধ্যে প্রতিযোগিতা বাড়বে এবং জাতীয় দলের জন্য বিকল্প খেলোয়াড় গড়ে ওঠার সুযোগ তৈরি হবে।

সবকিছু ঠিক থাকলে খুব শিগগিরই বিসিবি ২০২৬ সালের কেন্দ্রীয় চুক্তির পূর্ণাঙ্গ তালিকা আনুষ্ঠানিকভাবে প্রকাশ করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর