শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

৬মাসের জন্য চট্টগ্রাম বন্দর পরিচালনার দায়িত্ব পাচ্ছে বাংলাদেশ নৌবাহিনী

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২ জুলাই, ২০২৫, ৪:২৩ অপরাহ্ন

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং টার্মিনালের পরিচালনায় বর্তমানে নিয়োজিত প্রতিষ্ঠান সাইফ পাওয়ারটেকের সাথে চুক্তির মেয়াদ শেষ হলে আগামী ছয় মাস বা প্রয়োজনে বেশি সময়ের জন্য চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল পরিচালনার দায়িত্ব বাংলাদেশ নৌবাহিনীকে দেয়া হচ্ছে বলে জানিয়েছেন নৌপরিবহন উপদেষ্টা অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল ড. এম সাখাওয়াত হোসেন।

আজ বুধবার (২ জুলাই) দুপুরে সচিবালয়ে এ সংক্রান্ত বৈঠক শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এ কথা বলেন তিনি।

তিনি জানান, নৌবাহিনীর দায়িত্বের সময়কাল শেষ হওয়ার পর সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান ডিপি ওয়ার্ল্ডকে জিটুজি ভিত্তিতে দীর্ঘ মেয়াদে এই টার্মিনাল পরিচালনার দায়িত্ব দেওয়ার বিষয়ে আলোচনা হচ্ছে।

এছাড়া তিন মাসের মধ্যে মোংলা বন্দরে চীন দুটি টার্মিনাল নির্মাণের কাজ শুরু করবে বলেও জানান উপদেষ্টা সাখওয়াত।

তিনি আরও বলেন, গতকাল সরকারের উচ্চ পর্যায়ের থেকে যেটি অনুমোদন দেওয়া হয়েছে, ফাইন্যান্সিয়াল অনুমোদন দেওয়া হয়েছে, চট্টগ্রাম বন্দর বিধি মোতাবেক প্রয়োজন অনুযায়ী যে কোনো সময় অপারেটর নিয়োগ করতে পারবে, অপারেটরের সঙ্গে চুক্তি করতে পারবে।

এর প্রেক্ষাপট তুলে ধরে তিনি বলেন, আমাদের সঙ্গে সাইফ পাওয়ার টেক অনেকগুলো বছর ধরে কাজ করে যাচ্ছিল। তাদের চুক্তির মেয়াদ শেষে আমরা ছয় মাস বাড়িয়েছিলাম। সেই ছয় মাস শেষ হবে আগামী ৭ জুলাই। আমরা তাদের আর মেয়াদ বাড়াচ্ছি না।

২০০৭ সাল থেকে আংশিক আর ২০১৫ সাল থেকে চট্টগ্রামের নিউমুরিং টার্মিনাল পরিচালনার দায়িত্বে পালন করছে সাইফটেক পাওয়ার। ৬ জুলাই যার মেয়াদ শেষ হচ্ছে। তাদের সাথে চুক্তির মেয়াদ বাড়ছে না বলে জানিয়েছেন নৌ পরিবহন উপদেষ্টা।

তবে আগে থেকেই বন্দরের আরেকটি টার্মিনাল, চিটাগাং কনটেইনার টার্মিনাল -সিসিটি পরিচালনারও চুক্তি ছিলো সাইফ পাওয়ার টেকের সাথে, তা অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সাখওয়াত হোসেন।

বিদেশি প্রতিষ্ঠানকে দায়িত্ব দেয়ার বিষয়ে অনেক আলোচনা-সমালোচনা হচ্ছে, এমন প্রশ্নের জবাবে উপদেষ্টা বলেন, অন্তর্বর্তী সরকার দেশ বিক্রি করতে আসেনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর