বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

জরুরি বৈঠকে অংশ নিতে পাকিস্তানে বিসিবি সভাপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১:১০ অপরাহ্ন

টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে সৃষ্ট জটিলতা নিরসনে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) ও আইসিসির সঙ্গে জরুরি বৈঠকে যোগ দিতে লাহোর পৌঁছেছেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুল।  

আজ রোববার (৮ ফেব্রুয়ারি) এই উচ্চপর্যায়ের ত্রিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। আলোচনা শেষে আজই তাঁর দেশে ফেরার কথা।

মূলত নিরাপত্তার কারণ দেখিয়ে আইপিএল থেকে বাংলাদেশি তারকা পেসার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার পর একই কারণে ভারতের মাটিতে বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানায় বাংলাদেশ। বিসিবির পক্ষ থেকে বাংলাদেশের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়ার প্রস্তাব দেওয়া হলেও আইসিসি তাতে সায় দেয়নি।

সংস্থাটির পক্ষ থেকে জানানো হয়েছে, বিশ্বকাপ ভারতেই অনুষ্ঠিত হবে এবং সেখানে বাংলাদেশ দলকে সর্বোচ্চ নিরাপত্তা প্রদান করা হবে। তবে নিরাপত্তার বিষয়ে আশ্বস্ত হতে না পেরে শেষ পর্যন্ত আসরে দল না পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত গ্রহণ করে বাংলাদেশ।
এদিকে বাংলাদেশের এই অবস্থানের প্রতি সংহতি প্রকাশ করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা জানিয়েছে, বিশ্বকাপে অংশগ্রহণ করলেও ভারতের বিপক্ষে কোনো ম্যাচ খেলবে না পাকিস্তান। পিসিবির এমন অনড় অবস্থানে টুর্নামেন্টের সূচি ও আয়োজন নিয়ে বিশ্বজুড়ে চরম অনিশ্চয়তা তৈরি হয়েছে।সার্বিক পরিস্থিতি নিয়ে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) এখন পর্যন্ত কোনো আনুষ্ঠানিক ব্যাখ্যা দেয়নি।

তবে ক্রিকেট বিশ্লেষকদের মতে, এই পাল্টাপাল্টি সিদ্ধান্ত ও বর্তমান সংকট বিশ্ব ক্রিকেট রাজনীতিতে এক সুদূরপ্রসারী প্রভাব ফেলতে পারে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর