বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ গভর্নরের উপদেষ্টাকে ‘জোরপূর্বক’ কার্যালয় থেকে বের করে দিলেন বাংলাদেশ ব্যাংক এর কর্মকর্তারা মার্কিন বাণিজ্য চুক্তি পর্যালোচনা করবে সরকার: বাণিজ্যমন্ত্রী মুক্তাদির আগামীকাল বালাগঞ্জ বাজারের সঙ্গে মৌলভীবাজারের যোগাযোগ সহজ করতে ফেরি সার্ভিস চালু হবে: এম এ মালিক ইরানে সম্ভাব্য মার্কিন হামলার শঙ্কায় নাগরিকদের দেশ ছাড়তে বলছে বিভিন্ন দেশ মধ্যপ্রাচ্যে ভারতের অগ্রাধিকার যাচাইয়ে ইসরায়েল সফরে মোদি বিটিভিকে জনগণের প্রচারমাধ্যম করার উদ্যোগ নেওয়া হচ্ছে: জহির উদ্দিন স্বপন বরিশালের আইনজীবী সমিতির সভাপতি গ্রেপ্তার ৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন জামায়াত আমিরের খোঁজ নিলেন প্রধানমন্ত্রী

সামাজিক দায়বদ্ধতায় দৃষ্টান্ত স্থাপন করলো আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ১:০৮ পূর্বাহ্ন

সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে আর পি সাহা বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগ দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থী ও বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল কর্মচারীদের মধ্যে কম্বল বিতরণ করেছে। এ উদ্যোগে পৃষ্ঠপোষকতা দিয়েছে রূপালী ব্যাংক পিএলসি

সম্প্রতি আয়োজিত এ কর্মসূচিতে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মনীন্দ্রকুমার রায়। বিশেষ অতিথি ছিলেন নাগরিক টিভি–এর সহযোগী নির্বাহী প্রযোজক আসিফ রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের বিভাগীয় প্রধান ও সহযোগী অধ্যাপক তানজিল হাসনাইন মঈন রনীত।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট–এর জিএম রেজাউল করিম, আইকিউএসি ও সিআরআইআর-এর পরিচালক, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীরা।

সভাপতির বক্তব্যে তানজিল হাসনাইন মঈন রনীত বলেন, শিক্ষা প্রতিষ্ঠান শুধু পাঠদানেই সীমাবদ্ধ নয়; সমাজের প্রতি দায়বদ্ধতা পালনও গুরুত্বপূর্ণ দায়িত্ব। তিনি জানান, বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের অংশগ্রহণে নিয়মিত মানবিক কর্মসূচি পরিচালিত হচ্ছে। শনির আখড়ার জামিয়াতুল শিফা মাদ্রাসায় অন্ধ ও এতিম শিক্ষার্থীদের জন্য ঘরের চাল প্রদানসহ বিভিন্ন উদ্যোগের ধারাবাহিকতায় এ কর্মসূচি আয়োজন করা হয়েছে।

বিশেষ অতিথি আসিফ রহমান বলেন, এ ধরনের উদ্যোগ সমাজে ইতিবাচক বার্তা দেয়। গণমাধ্যমের দায়িত্ব মানবিক কর্মকাণ্ড তুলে ধরা, যাতে অন্যরাও অনুপ্রাণিত হয়। তিনি সমাজের বিত্তবান ও সচেতন মানুষদের অসহায় মানুষের পাশে দাঁড়ানোর আহ্বান জানান।

প্রধান অতিথি অধ্যাপক ড. মনীন্দ্রকুমার রায় বলেন, মানুষের পাশে দাঁড়ানো মানবিক দায়িত্বের অংশ। শিক্ষা প্রতিষ্ঠানগুলো সামাজিক কার্যক্রমে সক্রিয় হলে শিক্ষার্থীদের মধ্যে সহমর্মিতা ও সামাজিক সচেতনতা বাড়ে।

অনুষ্ঠানে অতিথিরা বিশ্ববিদ্যালয়ের অসচ্ছল কর্মচারীদের হাতে কম্বল তুলে দেন এবং দরিদ্র মাদ্রাসা শিক্ষার্থীদের জন্যও সহায়তা প্রদান করা হয়।

আয়োজকেরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ সমাজে মানবিক মূল্যবোধ ও সহমর্মিতার চর্চা আরও বিস্তৃত করবে। উল্লেখ্য, রূপালী ব্যাংক পিএলসি ফ্যাশন অ্যান্ড ডিজাইন বিভাগের বিভিন্ন উন্নয়নমূলক কার্যক্রমে নিয়মিত পৃষ্ঠপোষকতা দিয়ে আসছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর