শুক্রবার, ২৯ মে ২০২৬, ০৫:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বন্ধে মধ্যস্থতায় যুক্তরাষ্ট্র এখনও প্রস্তুত: রুবিও হাম ও উপসর্গে ২৪ ঘণ্টায় আরও ১০ শিশুর মৃত্যু দেশের বিচারবিভাগ সবচেয়ে স্বাধীন : আইনমন্ত্রী আসাদুজ্জামান ইসরায়েলের লেবানন দখলের স্বপ্ন কখনোই সফল হবে না: হিজবুল্লাহ যুদ্ধবিরতির মধ্যেই ইরানে হামলা করলো যুক্তরাষ্ট্র আরাফার ময়দানে সমবেত সারাবিশ্বের ১৬ লাখেরও বেশি হাজি কোরবানির পশুর বর্জ্য ৮ ঘণ্টায় অপসারণে প্রস্তুত ডিএসসিসি’র সাড়ে ১৩ হাজার জনবল ঈদে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ থাকবে : বিদ্যুৎ বিভাগ ঈদুল আযহায় নিরাপত্তা নিয়ে কোনো হুমকি নেই: র‌্যাব মহাপরিচালক ঈদযাত্রায় অতিরিক্ত ভাড়া নিলেই ব্যবস্থা: ডিএমপি কমিশনার

৪৪তম বিসিএস শিক্ষা ক্যাডারে ৩২৬ কর্মকর্তার প্রভাষক পদে পদায়ন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:২৬ অপরাহ্ন

৪৪তম বিসিএস (সাধারণ শিক্ষা) ক্যাডারে নিয়োগপ্রাপ্ত ৩২৬ জন কর্মকর্তাকে দেশের বিভিন্ন সরকারি কলেজে প্রভাষক হিসেবে পদায়ন করেছে সরকার।

গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনের মাধ্যমে এই নিয়োগ ও পদায়নের আদেশ দেওয়া হয়।

মন্ত্রণালয়ের উপসচিব মো. আ. কুদ্দুস স্বাক্ষরিত এই প্রজ্ঞাপনে জানানো হয়, বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের (বিপিএসসি) সুপারিশ এবং জনপ্রশাসন মন্ত্রণালয়ের নিয়োগ আদেশের প্রেক্ষিতে এই কর্মকর্তাদের চূড়ান্তভাবে নিয়োগ দেওয়া হয়েছে। নবনিযুক্ত এই কর্মকর্তারা ইতোমধ্যে তাদের জন্য নির্ধারিত অবহিতকরণ প্রশিক্ষণ সফলভাবে সম্পন্ন করেছেন।

প্রজ্ঞাপনের তথ্য অনুযায়ী, প্রাথমিকভাবে ৩৪৮ জন প্রার্থীকে এই ক্যাডারের জন্য সুপারিশ করা হয়েছিল, যার মধ্যে চূড়ান্তভাবে ৩২৬ জন কর্মকর্তা কর্মস্থলে যোগদান করেন। জাতীয় বেতন স্কেল-২০১৫ অনুযায়ী তাদের বিভিন্ন সরকারি কলেজে পদায়ন করা হয়েছে। তবে নিয়োগের শর্ত হিসেবে জানানো হয়েছে, এই কর্মকর্তাদের নিজ নিজ কর্মস্থলে ন্যূনতম দুই বছর বাধ্যতামূলকভাবে কর্মরত থাকতে হবে এবং এই সময়ের মধ্যে কোনো বদলির আবেদন গ্রহণ করা হবে না।

জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর করার নির্দেশ দেওয়া হয়েছে। এছাড়া সংশ্লিষ্ট কলেজগুলোর অধ্যক্ষদের বলা হয়েছে, নবনিযুক্ত কর্মকর্তাদের যোগদানের প্রতিবেদন আগামী ২৫ মার্চের মধ্যে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরে পাঠাতে হবে। যদি কোনো কলেজে পদ শূন্য না থাকে বা অন্য কোনো জটিলতা দেখা দেয়, তবে কর্মকর্তাদের যোগদানপত্র গ্রহণ করে বিষয়টি জরুরি ভিত্তিতে মন্ত্রণালয়কে অবহিত করার নির্দেশ দেওয়া হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর