মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

বদরুদ্দীন উমরকে দেখতে ইউনাইটেড হাসপাতালে মির্জা ফখরুল

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:০৯ অপরাহ্ন

লেখক, রাজনীতিক ও তাত্ত্বিক জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমরকে দেখতে হাসপাতালে যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)’র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

আজ সোমবার (২৮ জুলাই) দুপুরে রাজধানী গুলশানের ইউনাইটেড হাসপাতালে বরেণ্য এ রাজনীতিবিদকে দেখতে যান বিএনপি মহাসচিব। বিষয়টি নিশ্চিত করেছেন দলের মিডিয়া সেলের সদস্য শায়রুল কবীর খান।

তিনি জানান, বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিশিষ্ট মার্ক্সবাদী-লেনিনবাদী রাজনীতিক ও তাত্ত্বিক জাতীয় মুক্তি কাউন্সিল সভাপতি বদরুদ্দীন উমরকে হাসপাতালে দেখতে যান।

তিনি বদরুদ্দীনের পাশে বসে চিকিৎসক ও পরিবারের সদস্যদের কাছ থেকে তার স্বাস্থ্যের খোঁজ নিয়েছেন।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার কাছে বিএনপি’র চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া ও ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বার্তা পৌঁছে দেন।

তিনি জানান যে, বেগম খালেদা জিয়া ও তারেক রহমান তার রোগমুক্তি কামনায় দোয়া করছেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর