শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

শিশুদের এগিয়ে নিতে সম্ভাব্য সকল কিছু করবো: সমাজকল্যাণ উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৭ মার্চ, ২০২৫, ৭:২৪ অপরাহ্ন

সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক উপদেষ্টা শারমীন এস মুরশিদ বলেছেন, শিশুদের এগিয়ে নিতে সম্ভাব্য সকল কিছু আমরা করবো। শিশুদের প্রতি আমাদের চিন্তা-ভাবনা ও উপলব্ধি রয়েছে। শিশুরা নিজের শক্তি নিয়ে দাঁড়াবে-এমন আশাবাদ ব্যক্ত করেন তিনি।

আজ শুক্রবার ঢাকায় জাতীয় সংসদ ভবন সংলগ্ন শহিদ ফারহান ফাইয়াজ খেলার মাঠের কার্যক্রম উদ্বোধন এবং আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে বিশেষ চাহিদা সম্পন্ন মহিলা ক্রীড়াবিদদের নিয়ে প্রীতি ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় উপদেষ্টা এসব কথা বলেন।

উপদেষ্টা বলেন, শারীরিক গঠন ও মানসিক বিকাশে খেলাধুলার কোনো বিকল্প নেই। তিনি বিশেষ চাহিদা সম্পন্ন শিশুদের ফুটবল টুর্নামেন্টের ক্রীড়া অনুষ্ঠানে বলেন, ‘প্রতিবন্ধী বুঝি না, আমাদের কাছে সকলে শিশু। যেকোনো পরিবেশে, যেকোনো অন্তরায় অতিক্রম করে আমাদের বাচ্চাদের একটি সুন্দর জীবন দিতে আমরা বদ্ধপরিকর।’

অনুষ্ঠানে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের সচিব ডা. মো. মহিউদ্দিনের সভাপতিত্বে জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক (অতিরিক্ত পরিচালক) বিজয় কৃষ্ণ দেবনাথ ও জুলাই আন্দোলনে শহিদ ফারহান ফাইয়াজের বাবা শহিদুল্লাহ ইসলাম ভূঁইয়া বক্তৃতা করেন।

উপদেষ্টা প্রতিবন্ধী ফুটবল ক্রীড়াবিদদের খেলা উপভোগ করেন। পরে তিনি প্রতিটি খেলোয়াড়কে মেডেল প্রদান করেন এবং চ্যাম্পিয়ন লাল দল ও রানার্সআপ সবুজ দলকে ট্রফি প্রদান করেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর