বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০২:৪২ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
মাদক নির্মূলে শিগগিরই দেশব্যাপী বিশেষ অভিযান শুরু হবে: স্বরাষ্ট্রমন্ত্রী সাংস্কৃতিক বহুত্ববাদ না বুঝে নববর্ষের গায়ে কেউ কেউ নানা মতের মুখোশ পরাতে চায় : তথ্য ও সম্প্রচার মন্ত্রী আজ পহেলা বৈশাখ : স্বাগত বাংলা ১৪৩৩ ‘কৃষক কার্ড’ বিতরণ কর্মসূচি উদ্বোধন প্রধানমন্ত্রীর প্রধানমন্ত্রীর গাড়িবহর থামিয়ে বিএনপি নেতার মুক্তি দাবি ‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার

মন্ত্রণালয়ের নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হলে বিমানবন্দরে যাত্রীসেবা গতিশীল হবে : উপদেষ্টা শেখ বশিরউদ্দীন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৫ আগস্ট, ২০২৫, ৪:৫৪ অপরাহ্ন

মন্ত্রণালয় কর্তৃক জারিকৃত নির্দেশনা দ্রুত বাস্তবায়িত হলে বিমানবন্দরে যাত্রীসেবা আরো স্বচ্ছ ও গতিশীল হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশিরউদ্দীন ।

রোববার (২৪ আগস্ট) ঢাকায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পরিদর্শনকালে তিনি এ কথা বলেন।

বিমান উপদেষ্টা এয়ার টিকিটের অস্বাভাবিক মূল্য বৃদ্ধি ও প্রতারণা প্রতিরোধে গৃহীত পদক্ষেপের কার্যকারিতা যাচাই করতে সংশ্লিষ্টদের আরো কঠোর হওয়ার নির্দেশ দেন। আজ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা বলা হয়েছে।

পরিদর্শনকালে উপদেষ্টা যাত্রীদের সঙ্গে মতবিনিময় করেন এবং তাদের অভিযোগ মনোযোগ সহকারে শোনেন।

পরে সংশ্লিষ্ট সংস্থাসমূহের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে এক মতবিনিময় সভায় যাত্রীসেবার মানোন্নয়নে প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করেন।

সভায় ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম জোরদারে ম্যাজিস্ট্রেটের সংখ্যা বৃদ্ধি, সিভিল এভিয়েশন রুলসে মোবাইল কোর্ট অন্তর্ভুক্তকরণ, প্রবাসী কল্যাণ ডেস্কের যাত্রীসেবার গতি আনয়ন এবং এপিবিএন-এর জনবল সংকট নিরসনে গুরুত্বারোপ করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব নাসরীন জাহান, বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের এমডি ও সিইও ড. মোঃ সাফিকুর রহমান এবং মন্ত্রণালয় ও বিভিন্ন এজেন্সির ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর