বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৩:০০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

সংসদে হান্নান মাসউদকে সতর্ক করলেন স্পিকার

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৩১ মার্চ, ২০২৬, ৮:২৪ অপরাহ্ন

জাতীয় সংসদে বক্তব্য দেওয়ার সময় গ্যালারিতে উপবিষ্ট পিতার কথা উল্লেখ করায় নোয়াখালী-৬ আসনের সংসদ সদস্য আবদুল হান্নান মাসউদকে সতর্ক করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রম।

আজ মঙ্গলবার (৩১ মার্চ) সংসদের প্রশ্নোত্তর পর্বে এ ঘটনা ঘটে।

নিজের তারকা চিহ্নিত প্রশ্ন উত্থাপন করতে দাঁড়িয়ে হান্নান মাসউদ বলেন, ‘আজকে আমার জন্য আনন্দের দিন। আজকে আমার পিতা মাদ্রাসা শিক্ষক এখানে উপস্থিত আছেন। উনার সামনে দাঁড়িয়ে আমার তারকা চিহ্নিত প্রশ্ন-৯৪ সংসদে উপস্থাপন করছি।’

এ কথা বলে হান্নান মাসউদ বসে পড়েন।

পরে স্পিকার তাকে উদ্দেশ করে বলেন, ‘মাননীয় সদস্য সংসদের কার্যপ্রণালি বিধি অনুসারে আপনি গ্যালারিতে উপবিষ্ট কারও সম্বন্ধে কোনো মন্তব্য সংসদে রাখতে পারেন না। অ্যানিওয়ে আই রেসপেক্ট ইয়োর সেন্টিমেন্ট। প্লিজ বি কেয়ারফুল নেক্সট টাইম।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর