বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

কমলাপুরে ৬ লেনের রেলওয়ে আন্ডারপাস চালু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৮ নভেম্বর, ২০২৫, ৫:১৫ অপরাহ্ন

রাজধানীর কমলাপুরের  টিটিপাড়ায় চালু হলো নির্মিত ছয় লেনের রেলওয়ে আন্ডারপাস। জনসাধারণের জন্য খুলে দেয়ার পর শুরু হয়েছে যান চলাচল। ফলে মানুষের দীর্ঘদিনের চরম দুর্ভোগ আর ট্রেন এলেই রেল ক্রসিংয়ে ঘণ্টার পর ঘণ্টা সময় নষ্টের অবসান হলো।

আজ শনিবার (৮ নভেম্বর) সকালে আান্ডারপাসটি উদ্বোধন করেন প্রধান উপদেষ্টার প্রতিরক্ষা এবং জাতীয় সংহতি উন্নয়ন বিষয়ক বিশেষ সহকারী অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল আব্দুল হাফিজ। এ সময় উপস্থিত ছিলেন আরেক বিশেষ সহকারী শেখ মইন উদ্দিন।

আন্ডারপাসটির নিচ দিয়ে ৬ লেনের রাস্তার মধ্যে ৪ লেনে চলবে যান্ত্রিক যানবাহন। ৫ মিটার উচ্চতার গাড়ি নির্বিঘ্নে চলাচল করতে পারবে।

আর দুই পাশে রিকশা, সাইকেলের আলাদা লেনের পাশাপাশি পথচারীদের জন্য রাখা হয়েছে ফুটপাত। এখন থেকে উপরে রেল আর নিচে অন্যান্য যানবাহন বাধাহীন ভাবে চলাচল করবে।

স্থানীয়দের অভিযোগ ছিল, মাত্র আধা কিলোমিটার পথ পেরোতেই কখনো কখনো এক ঘণ্টা পর্যন্ত সময় লেগে যেতো। যানজট এড়াতে অনেকেই খিলগাঁও বা গোলাপবাগ হয়ে দীর্ঘ পথ ঘুরে যাতায়াত করতো। আন্ডারপাসটি না থাকায় টিটিপাড়া রেল ক্রসিংয়ে ট্রেন আসা-যাওয়ার কারণে দীর্ঘ যানজটের সৃষ্টি হতো।

এটি খুলে দেওয়ার মধ্যদিয়ে দীর্ঘদিনের ভোগান্তির অবসান হচ্ছে এবং মতিঝিলের সঙ্গে মুগদা, মান্ডা, মানিক নগর ও সবুজবাগ এলাকার সংযোগ সড়কে ট্রেনের সিগনালে ঘণ্টার পর ঘণ্টা আটকে থাকতে হবে না আর। আবার কেউ কেউ এই স্থাপনার সঠিক রক্ষণাবেক্ষণ যেন হয় সেই দিকে নজর রাখার কথা মনে করিয়ে দিচ্ছেন।

সংশ্লিষ্টরা বলছেন, সঠিকভাবেই রক্ষণাবেক্ষণ করা হবে আন্ডারপাসটির। তবে কমলাপুরে মেট্রোরেলের স্টেশনের নির্মাণকাজ শেষ না হওয়া পর্যন্ত এই আন্ডারপাসের শতভাগ সুফল পেতে সময় লাগবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর