বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

বিকেলে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ১৪ ডিসেম্বর, ২০২৫, ৩:২০ অপরাহ্ন

দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ও চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে বিদায়ী অভিভাষণ দেবেন প্রধান বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ।

আজ রোববার (১৪ ডিসেম্বর) বিকেল ৩টায় বাংলাদেশ সুপ্রিম কোর্টের অডিটোরিয়ামে এ অভিভাষণ অনুষ্ঠিত হবে।

দেশের শীর্ষ আইনসেবকের দায়িত্ব থেকে অবসরের আগে এই বক্তব্য দিবেন তিনি। আগামী ২৭ ডিসেম্বর অবসরে যাচ্ছেন প্রধান বিচারপতি।

গত ২৭ নভেম্বর সুপ্রিম কোর্ট প্রশাসন এ সংক্রান্ত একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল। এতে বলা হয়, ১৪ ডিসেম্বর বিকেল ৩টায় সুপ্রিম কোর্ট অডিটোরিয়ামে দেশের জেলা আদালতগুলোতে কর্মরত উচ্চপর্যায়ের বিচার বিভাগের কর্মকর্তাদের নিয়ে একটি গুরুত্বপূর্ণ অধিবেশন অনুষ্ঠিত হবে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ওই অধিবেশনে প্রধান বিচারপতি দেশের সব জেলা জজ, মহানগর দায়রা জজ, চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট এবং চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটদের উদ্দেশ্যে ‘বিদায়ী ভাষণ’ দেবেন।

মূলত, ২০২৪ সালের জুলাই-আগস্টে ছাত্র-জনতার গণঅভ্যুত্থানের পর দেশের ২৫তম প্রধান বিচারপতির দায়িত্ব নেন ড. সৈয়দ রেফাত আহমেদ। ২০২৪ সালের ১১ আগস্ট তিনি প্রধান বিচারপতি হিসেবে শপথ গ্রহণ করেন।

দীর্ঘ বিচারিক পেশায় তিনি দেশের সর্বোচ্চ আদালতের নেতৃত্ব দিয়েছেন তিনি। তার বিদায়ী বক্তব্যে বিচার বিভাগের স্বাধীনতা, আইনের শাসন ও গণতান্ত্রিক মূল্যবোধ নিয়ে গুরুত্বপূর্ণ ভাবনা উঠে আসবে বলে আশা করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর