বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১২:৫০ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আদালতের নির্দেশে জাগপার নিবন্ধন ও ‘হুক্কা’ প্রতীক ফিরিয়ে দিল ইসি

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ২ নভেম্বর, ২০২৫, ৭:৪৪ অপরাহ্ন

আদালতের আদেশে জাতীয় গণতান্ত্রিক পার্টি (জাগপা)-র নিবন্ধন ও তাদের দলীয় প্রতীক ‘হুক্কা’ পুনর্বহাল করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ রোববার (২ নভেম্বর) ইসি সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী ২০০৮ সালের ২০ নভেম্বর জাতীয় গণতান্ত্রিক পার্টিকে (নিবন্ধন নম্বর ০৩৬) ‘হুক্কা’ প্রতীকসহ নিবন্ধন দেওয়া হয়। পরে ২০১৪ সালের ২৪ জুলাই দলটির নাম সংশোধন করে ‘জাতীয় গণতান্ত্রিক পার্টি–জাগপা’ নামে নতুন সার্টিফিকেট প্রদান করা হয়।

তবে শর্ত প্রতিপালন না করায় ২০২১ সালের ২৮ জানুয়ারি দলটির নিবন্ধন বাতিল করে গেজেট প্রকাশ করে তৎকালীন নির্বাচন কমিশন।

সে সিদ্ধান্তের বৈধতা চ্যালেঞ্জ করে জাগপা সভাপতি তাসমিয়া প্রধান হাইকোর্টে রিট করেন। চলতি বছরের ১৯ মার্চ আদালত ইসির নিবন্ধন বাতিলের প্রজ্ঞাপনটি বাতিল করে দলটির নিবন্ধন ফিরিয়ে দেওয়ার নির্দেশ দেন।

হাইকোর্টের ওই রায়ের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন রোববারের প্রজ্ঞাপনে ২০২১ সালের বাতিল প্রজ্ঞাপনটি বাতিল ঘোষণা করে জাগপার নিবন্ধন পুনর্বহালের সিদ্ধান্ত জানায়।

জাগপার প্রতিষ্ঠাতা সভাপতি শফিউল আলম প্রধান মারা যান ২০১৭ সালের ২১ মে। এরপর ২০১৮ সালের অক্টোবরে মৃত্যুবরণ করেন দলটির তৎকালীন সভানেত্রী রেহানা প্রধান। পরে তাদের মেয়ে তাসমিয়া প্রধান ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্ব নেন।

২০০৮ সালে নবম সংসদ নির্বাচনের আগে রাজনৈতিক দলের নিবন্ধন প্রক্রিয়া চালু হয়। বর্তমানে দেশে নিবন্ধিত রাজনৈতিক দলের সংখ্যা ৫৭টি। তবে ফ্রিডম পার্টি, ঐক্যবদ্ধ নাগরিক আন্দোলন ও পিডিপির নিবন্ধন বাতিল হয়েছে।

এদিকে ত্রয়োদশ সংসদ নির্বাচনকে সামনে রেখে নতুন রাজনৈতিক দল নিবন্ধনের প্রক্রিয়া চলছে। সরেজমিন তদন্ত শেষে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ও বাংলাদেশ জাতীয় লীগকে নিবন্ধন দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইসি। আরও এক ডজন দলের বিষয়ে পুনঃতদন্ত চলছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর