বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৪:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

১২ ডিসেম্বর পর্যন্ত মেডিকেল কোচিং সেন্টার বন্ধ ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ৯ ডিসেম্বর, ২০২৫, ৪:২৬ অপরাহ্ন

২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা উপলক্ষ্যে দেশের সব মেডিকেল অনলাইন ও অফলাইনে কোচিং সেন্টার সাময়িকভাবে বন্ধ ঘোষণা করেছে ভর্তি সংক্রান্ত কমিটি। 

সোমবার (৮ ডিসেম্বর) স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (চিকিৎসা শিক্ষা) অধ্যাপক ডা. রুবীনা ইয়াসমীন সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।

সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত অনলাইন-অফলাইন কোনো ধরনের কোচিং কার্যক্রম চালু রাখা যাবে না। অধিদপ্তর জানিয়েছে, আগামী ১২ ডিসেম্বর সারাদেশে একযোগে অনুষ্ঠিত হবে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষা।

এদিকে, ভর্তি পরীক্ষার আগে সরকারি-বেসরকারি মেডিকেল কলেজের আসন সংখ্যায় বড় পরিবর্তন এনেছে স্বাস্থ্য শিক্ষা অধিদফতর। আগে সরকারি ৩৭টি মেডিকেলে আসন ছিল ৫ হাজার ৩৮০টি। নতুন সমন্বয়ের ফলে ১৪টি মেডিকেলে কমেছে ৩৫৫টি আসন, আর ৩ মেডিকেলে বাড়ানো হয়েছে ৭৫টি আসন। সব মিলিয়ে সরকারি খাতে ২৮০টি আসন কমে দাঁড়িয়েছে ৫ হাজার ১০০টি আসন।

বেসরকারি ৬৬টি মেডিকেলে কমানো হয়েছে আরও ২৯২টি আসন। ফলে বেসরকারি মেডিকেলের আসন সংখ্যা নেমে এসেছে ৬ হাজার একটিতে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর