মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

এনসিপি নেত্রী মনিরা শারমিনের মনোনয়ন স্থগিত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৪:৫৯ অপরাহ্ন

জাতীয় সংসদে সংরক্ষিত নারী আসনে বিরোধীদলীয় ১১-দলীয় জোটের মনোনীত প্রার্থী মনিরা শারমিনের মনোনয়নপত্র স্থগিত করেছে নির্বাচন কমিশন (ইসি)।

আজ বুধবার (২২ এপ্রিল)  সরকারি চাকরির পূর্ণাঙ্গ তথ্য উপস্থাপন না করায় এবং আইনি জটিলতার কারণে  যাচাই-বাছাই শেষে এই সিদ্ধান্ত নেওয়া হয়। তবে জোটের বাকি ১২ জন প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নেত্রী মনিরা শারমিন রাষ্ট্রায়ত্ত বাংলাদেশ কৃষি ব্যাংকে কর্মরত ছিলেন। গণপ্রতিনিধিত্ব আদেশ (আরপিও) অনুযায়ী, কোনো ব্যক্তি সরকারি বা রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান থেকে পদত্যাগ করার তিন বছরের মধ্যে সংসদ সদস্য পদে প্রার্থী হতে পারেন না। কিন্তু তথ্য বিশ্লেষণে দেখা গেছে, মনিরা শারমিন চাকরি ছাড়ার মাত্র চার মাস পরেই প্রার্থী হওয়ার আবেদন করেছেন।

আইনজ্ঞদের মতে, আরপিওর এই বিধিনিষেধের কারণে তাঁর প্রার্থীর হওয়ার বৈধতা নিয়ে বড় প্রশ্ন দেখা দিয়েছে। এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আগামীকাল বৃহস্পতিবার পর্যন্ত সময় নির্ধারণ করেছে কমিশন।

সংরক্ষিত নারী আসনে এবার বিরোধী জোটের ভাগে পড়েছে ১৩টি আসন। এর মধ্যে জামায়াতে ইসলামীর আটজন, এনসিপির দুইজন এবং বাংলাদেশ খেলাফত মজলিস, জাগপা ও জুলাই গণ-অভ্যুত্থানে শহীদ এক শিশুর মা-কে একটি করে আসনে মনোনয়ন দেওয়া হয়েছে। গত সোমবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয় থেকে এই প্রার্থীদের নাম ঘোষণা করা হয়েছিল। জোটের মনোনীত প্রার্থীদের মধ্যে এনসিপি থেকে মনিরা শারমিন ছাড়াও রয়েছেন দলটির ‘নারীশক্তি’র সদস্যসচিব মাহমুদা আলম।

নথি অনুযায়ী, ২০২৩ সালের অক্টোবরে কৃষি ব্যাংকে ‘অফিসার জেনারেল’ পদে নিয়োগ পান মনিরা শারমিন। প্রথমে কুষ্টিয়া শাখা এবং পরবর্তীতে রাজধানীর কারওয়ান বাজার করপোরেট শাখায় কর্মরত থাকাকালীনই তিনি রাজনৈতিক কার্যক্রমে জড়িয়ে পড়েন। তাঁর সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য অনুযায়ী, তিনি ২০২৫ সালের ডিসেম্বর পর্যন্ত ওই ব্যাংকে কর্মরত ছিলেন। মাত্র চার মাসের ব্যবধানে সংসদ সদস্য পদে তাঁর এই মনোনয়ন দাখিলকে আরপিওর সরাসরি লঙ্ঘন বলে মনে করছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর