বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৫:০৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী, ২০২৬, ৫:০০ অপরাহ্ন

দক্ষিণ সুরমা (সিলেট) এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন ও সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট সবার সমন্বিত উদ্যোগের আহ্বান জানিয়েছেন সিলেট-৩ আসনের সংসদ সদস্য ও বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) চেয়ারপারসনের উপদেষ্টা মোহাম্মদ আব্দুল মালিক

তিনি বলেন, রাতেও যেন মানুষ নির্বিঘ্নে চলাচল করতে পারে, তা নিশ্চিত করতে হবে।

আজ বৃহস্পতিবার ( ২৬ ফেব্রুয়ারি) সকাল ১১টায় দক্ষিণ সুরমা উপজেলা পরিষদ ও আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় তিনি এসব কথা বলেন।

সভায় যা বলা হয়েছে

  • রাতেও নিরাপদে বাড়ি ফেরা নিশ্চিত করতে প্রশাসন ও জনপ্রতিনিধিদের কার্যকর ভূমিকার আহ্বান।

  • মাদক ও সামাজিক অপরাধে জড়িতদের সামাজিকভাবে চিহ্নিত করে প্রতিরোধ গড়ে তোলার ওপর জোর।

  • প্রয়োজন হলে বিষয়টি আইনমন্ত্রীর নজরে নেওয়ার কথা ।

  • ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করার অঙ্গীকার।

  • কৃষি উৎপাদন বাড়াতে খাল পুনঃখনন ও পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়নের গুরুত্ব।

  • তরুণদের মাদক ও মোবাইল আসক্তি থেকে দূরে রাখতে পরিবার, শিক্ষা ও ধর্মীয় প্রতিষ্ঠানের সক্রিয় ভূমিকার আহ্বান।

সংসদ সদস্য মালিক বলেন, “আমি সবার এমপি। ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাই আমাকে ভোট দিয়েছেন। তাই সকলের নিরাপত্তা ও উন্নয়ন নিশ্চিত করাই আমার দায়িত্ব।”

কৃষি ও জলাবদ্ধতা নিরসনে খাল পুনরুদ্ধারে কার্যকর পদক্ষেপ নেওয়ার আশ্বাসও দেন তিনি। একই সঙ্গে আগামী পাঁচ বছর এলাকাবাসীর পাশে থাকার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।

সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম অনিক চৌধুরী। এতে উপজেলা পরিষদের কর্মকর্তা,পুলিশ প্রশাসনের প্রতিনিধি, জনপ্রতিনিধি ও গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর