বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৭:৩২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

মুরাদনগরে নারীর আপত্তিকর ভিডিও করা সেই চার যুবক কারাগারে

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ৩০ জুন, ২০২৫, ১:৩১ পূর্বাহ্ন

কুমিল্লার মুরাদনগরে দেশব্যাপী আলোচিত ধর্ষণকাণ্ডে আপত্তিকর ভিডিওচিত্র ধারণ ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আটক চারজনকে পর্ণোগ্রাফি আইনের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করা হয়েছে।

রোববার (২৯ জুন) সন্ধ্যায় তাদেরকে কুমিল্লা জেলা জজ আদালতে হাজির করা হলে ১১নং জুডিসিয়াল আদালতের বিচারক মুমিনুল হক চারজনকে কারাগারে প্রেরণের নির্দেশ দেন। পরে চার আসামিকে কারাগারে নিয়ে যাওয়া হয়।

গ্রেপ্তার চারজন হলেন- কুমিল্লার মুরাগনগর উপজেলার পাচকিত্তা বাহেরচ গ্রামের আব্দুল হান্নানের ছেলে মো. সুমন, জাফর আলীর ছেলে রমজান আলী, আলম মিয়ার ছেলে মো. আরিফ ও তালেম হোসেনের ছেলে মো. অনিক।

রোববার কুমিল্লা জেলা পুলিশের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, বৃহস্পতিবার রাতে মুরাদনগরে একটি গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে ধর্ষণের অভিযোগে ফজর আলী নামে এক ব্যক্তি আটক ও পিটুনির শিকার হয়। পরে ফজর সেখান থেকে পালিয়ে যায়। ঘটনাস্থলে কিছু ব্যক্তি ভুক্তভোগীর ভিডিও ধারণ করে সোশাল মিডিয়ায় ছড়িয়ে দেয়। পরে মুরাদনগর থানা পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে আইনি ব্যবস্থা গ্রহণ করে।

এর আগে শনিবার ধর্ষণ ঘটনার মূল আসামি ফজর আলীকে ঢাকার সায়েদাবাদ থেকে আহত অবস্থায় গ্রেপ্তার করা হয়। তাকে কুমিল্লা পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। সুস্থ হলে তাকে আদালতে সোপর্দ করা হবে বলে জানিয়েছে পুলিশ সুপার।

মুরাদনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুর রহমান বলেন, ফজর আলীকে আসামি করে শুক্রবার মামলা করেছেন এক হিন্দু নারী। বাদির মেডিক্যাল পরীক্ষা করা হয়েছে। ধর্ষণের শিকার নারীর আপত্তিকর ভিডিও ফেসবুকে ভাইরাল হয়ে যাওয়ার পর বিষয়টি আমরা পর্যালোচনা করি। এরপর অভিযান চালিয়ে চার জনকে আমরা আটক করে নিয়ে আসি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর