শুক্রবার, ১৩ ফেব্রুয়ারী ২০২৬, ০১:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
হেরে ধানের শীষের প্রার্থীকে অভিনন্দন জানালেন শিশির মনির বিএনপি সরকার গঠন করলে ইশতেহার বাস্তবায়ন করবে: মির্জা ফখরুল নিজ কেন্দ্রে হারলেন জামায়াত আমিরের কয়েকটি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া ভোট গ্রহণে আমরা সন্তুষ্ট: নাহিদ নির্বাচন সংশ্লিষ্ট সবাইকে ইসির কৃতজ্ঞতা, শুক্রবার বিশেষ দোয়ার আহ্বান সেনাবাহিনী ও সশস্ত্র বাহিনীর কর্মকাণ্ডে আমরা সন্তুষ্ট: জামায়াত আমির বাংলাদেশের নির্বাচন: ফলাফলের পরই পরবর্তী পদক্ষেপ নেবে ভারত নির্বাচনে সঠিকভাবে দায়িত্ব পালন করায় সংশ্লিষ্ট সবাইকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি কুমিল্লা-৪: বেসরকারিভাবে নির্বাচিত হাসনাত আব্দুল্লাহ রমজানের আগেই ক্ষমতা হস্তান্তর: আসিফ নজরুল

‘পুরান চাঁদাবাজদের বিদায়ের পর নতুন চাঁদাবাজরা তাদের জায়গা দখল করেছে’-জামায়াত আমির

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৮ ফেব্রুয়ারী, ২০২৬, ১২:৩৯ অপরাহ্ন

২৪ এর ৫ আগস্টের রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের বিভিন্ন স্থানে চাঁদাবাজি ও মামলা বাণিজ্যের অভিযোগ তুলে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (৮ ফেব্রুয়ারি) রাজধানীর বাড্ডায় ১১ দলীয় ঐক্যের এক জনসভায় তিনি বর্তমান পরিস্থিতির কঠোর সমালোচনা করেন।

জামায়াত আমির বলেন, বিগত ১৫ বছর আওয়ামী লীগ যেসব অপকর্ম করে মানুষকে কষ্ট দিয়েছে, ৫ আগস্টের পর একটি পক্ষ ঠিক একইভাবে অপকর্ম চালিয়ে যাচ্ছে। তাদের অত্যাচারে সাধারণ মানুষ ও ব্যবসায়ীরা আজ অতিষ্ঠ।

তিনি অভিযোগ করেন, পুরান চাঁদাবাজদের বিদায়ের পর এখন নতুন চাঁদাবাজরা তাদের জায়গা দখল করেছে।

ডা. শফিকুর রহমান আরও উল্লেখ করেন, ৫ আগস্টের পর শুরু হওয়া ‘মামলা বাণিজ্য’ সাধারণ মানুষের জীবনকে দুর্বিষহ করে তুলেছে। যারা গত ১৫ বছর দেশের বাইরে অবস্থান করেছেন, তাদের একটি অংশ দেশে ফিরে এসব অপকর্মে লিপ্ত হয়েছেন বলে তিনি দাবি করেন।

জনসভায় তিনি স্পষ্ট ভাষায় বলেন, দেশের মানুষ একটি বৈষম্যহীন ও জুলুমমুক্ত সমাজ গড়তে পরিবর্তন এনেছিল, কিন্তু কিছু মানুষের লোভ ও অপকর্ম সেই আকাঙ্ক্ষাকে বাধাগ্রস্ত করছে। তিনি এই পরিস্থিতি নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সবাইকে সচেতন হওয়ার এবং এ ধরনের অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়ানোর আহ্বান জানান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর