বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১১:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

চট্টগ্রামে পোশাক কারখানায় আগুন

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২২ ফেব্রুয়ারী, ২০২৫, ১১:০০ অপরাহ্ন

চট্টগ্রামের পূর্ব কালুরঘাট এলাকার এবালন ফ্যাশন লিমিটেড নামের একটি পোশাক কারখানায় আগুন লেগেছে। 

শনিবার (২২ ফেব্রুয়ারি) বিকেল পৌনে ৫টার দিকে এই আগুন লাগে। আগুন নেভাতে কাজ করছে ফায়ার সার্ভিসের ৬ ইউনিট।

ফায়ার সার্ভিস পটিয়ার উপ-সহকারী পরিচালক মো. আবদুল্লাহ জানান, বিকেল ৪টা ৫০ মিনিটে কন্ট্রোল রুম থেকে খবর পেয়ে আমরা ঘটনাস্থলে এসেছি। এবালন গার্মেন্টস নামের ওই পোশাক কারখানায় জ্যাকেট তৈরি করা হয়। কারখানার চারতলায় আগুন লাগে। ওই তলায় শ্রমিকরা কাজ করেন না। কাজ করেন দ্বিতীয় ও তৃতীয় তলায়। আগুন লাগার সঙ্গে সঙ্গে শ্রমিকরা নিচে নেমে গেছেন।

কারখানার কোয়ালিটি সুপারভাইজর মো. ইব্রাহিম বলেন, চারতলায় ইবাদতখানা। সেখানে আসরের নামাজ পড়তে ওঠা কয়েকজন শ্রমিক নামাজ শেষে ধোঁয়া দেখতে পান। তখন সাইরেন বাজানো হলে শ্রমিকরা নিরাপদে নেমে যান। এ সময় ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হয়।

এদিকে, আগুন লাগার খবর পেয়ে কারাখানায় ছুটে এসেছে কর্মরতদের আত্মীয়-স্বজনরা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর