বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:০৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

২৮ জুন থেকে এনবিআরে ‘কমপ্লিট শাটডাউন’

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : মঙ্গলবার, ২৪ জুন, ২০২৫, ৫:৩৮ অপরাহ্ন

জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যানকে অপসারণ ও প্রতিহিংসামূলক বদলির আদেশ বাতিল করা না হলে আগামী শনিবার (২৮ জুন) থেকে আন্তর্জাতিক সেবা ছাড়া সব ধরনের কার্যক্রম বন্ধের (কমপ্লিট শাটডাউন) ঘোষণা দিয়েছে রাজস্ব কর্মকর্তা-কর্মচারীদের প্ল্যাটফর্ম ‘জাতীয় রাজস্ব ঐক্য পরিষদ’।

আজ মঙ্গলবার (২৪ জুন) সকাল থেকে চলা কলম বিরতির পর দুপুরে এক সংবাদ সম্মেলনে এ কথা জানান আন্দোলনকারীরা।

আগামীকাল বুধবারও সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলবে এই কলম বিরতি।

এনবিআর অফিসের সামনে সংবাদ সম্মেলনের সময় ছয় রাজস্ব কর্মকর্তার বদলির আদেশ ছিড়ে ফেলে প্রতীকী ঘৃণার প্রকাশ করেন রাজস্ব কর্মকর্তারা।

তারা বলেন, আন্দোলন বন্ধে নানা ধরনের নিপীড়নের খড়গ নেমে এসেছে, হুমকি ধামকি দিচ্ছেন এনবিআর চেয়ারম্যান। একটি সিন্ডিকেট গড়ে তুলে চেয়ারম্যান আন্দোলন দমানোর চেষ্টা করছেন বলেও অভিযোগ তাদের।

এনবিআর চেয়ারম্যানের অপসারণ, ইতিমধ্যে জারি করা বদলির আদেশ বাতিল, প্রতিহিংসা ও নিপীড়নমূলক বদলির আদেশ জারি না করা এবং রাজস্ব অধ্যাদেশ সংস্কার কমিটি বাতিল করা, এই চার দাবি আদায়ে দ্বিতীয় দিনের মতো কলম বিরতি পালন করছেন এনবিআর কর্মকর্তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর