শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

বিমান দুর্ঘটনায় আহত শিশুদের সেবায় সবাই দিনরাত পরিশ্রম করছেন : স্বাস্থ্য উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : সোমবার, ২৮ জুলাই, ২০২৫, ৫:১২ অপরাহ্ন

রাজধানী উত্তরায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান দুর্ঘটনায় আহত শিশুদের সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও টেকনোলজিস্টরা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। এ কথা বলেছেন অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহান বেগম।

আজ সোমবার(২৮ জুলাই) সকাল ১০টায় রাজধানীর শাহবাগে শহীদ আবু সাইদ ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে ‘জুলাই পুনর্জাগরণ’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

স্বাস্থ্য উপদেষ্টা বলেন, বায়ান্নর ভাষা আন্দোলন, ঊনসত্তরের গণআন্দোলন ও একাত্তরের মুক্তিযুদ্ধ, সবই আমাদের গর্বের ইতিহাস। কিন্তু এই জুলাই মাসেই আমরা হারিয়েছিলাম অসংখ্য ছাত্র ও জনতাকে। তাদের অপরিমেয় আত্মত্যাগ ভুলে যাওয়ার নয়।

তিনি আরো বলেন, মাইলস্টোন দুর্ঘটনার পর আমরা যথাসাধ্য চিকিৎসা নিশ্চিত করতে কাজ করছি। সন্তান হারানোর শোক একমাত্র তার পরিবারই সত্যিকারে অনুভব করতে পারে। আহত শিশুদের জন্য চিকিৎসক, নার্স ও  টেকনোলজিস্ট, সকলেই নিরলসভাবে কাজ করছেন।

অনুষ্ঠানে ভিডিও বার্তায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস বলেন, জুলাইয়ের বীর যোদ্ধাদের জীবন বাঁচাতে চিকিৎসকরা জীবনের ঝুঁকি নিয়ে দিনরাত সেবা দিয়েছেন। তাদের এই ত্যাগ জাতি কখনো ভুলবে না।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন স্বাস্থ্যসেবা বিভাগের সচিব মো. সাইদুর রহমান। আরো উপস্থিত ছিলেন মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা ফরিদা আখতার, সমাজকল্যাণ উপদেষ্টা শারমীন এস. মুরশিদ এবং স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের বিশেষ সহকারী অধ্যাপক ডা. মো. সায়েদুর রহমান।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর