বৃহস্পতিবার, ২৬ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:৩৩ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

বাংলাদেশের অনুরোধে শেখ হাসিনার প্রত্যর্পণ বিষয়টি পর্যালোচনা করছে ভারত: রণধীর জয়সওয়াল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৮:১৩ অপরাহ্ন

ভারত বাংলাদেশের ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ সংক্রান্ত অনুরোধটি পর্যালোচনা করছে বলে জানিয়েছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বুধবার (২৬ নভেম্বর) নিয়মিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র রণধীর জয়সওয়াল।

সংবাদ সম্মেলনে শেখ হাসিনাকে প্রত্যর্পণ প্রসেঙ্গে প্রশ্ন করলে তিনি বলেন, “হ্যাঁ, আমরা বাংলাদেশের সেই অনুরোধ পেয়েছি, এবং বিষয়টি বর্তমানে খতিয়ে দেখা হচ্ছে। বাংলাদেশ জনগণের প্রতি আমাদের অঙ্গীকার অটুট। এ বিষয়ে আমরা সকল স্টেকহোল্ডারের সঙ্গে গঠনমূলকভাবে আলোচনা চালিয়ে যাব।”

সম্প্রতি বাংলাদেশে ঘোষিত রায়ের উল্লেখ করে সংবাদমাধ্যমগুলো জানায়, গত বছরের জুলাই মাসের আন্দোলনের সময় মানবতাবিরোধী অপরাধের দায়ে শেখ হাসিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। রায়ের মতে, গত বছরের ৫ আগস্ট ঢাকার চকবাজারের চাংখারপুল এলাকায় ছয় নিরস্ত্র বিক্ষোভকারীকে গুলি করে হত্যার ঘটনায় তাকে দায়ী করা হয়। ৭৮ বছর বয়সী এই অপসারিত নেত্রী বর্তমানে ভারতে অবস্থান করছেন বলে উল্লেখ করা হয়।

বাংলাদেশ সরকারের পক্ষ থেকে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার বিষয়ে ভারতের কাছে আনুষ্ঠানিক অনুরোধ পাঠানো হয়। সেই অনুরোধই এখন ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ে পরীক্ষা-নিরীক্ষার অধীনে রয়েছে। খবর ইন্ডিয়ান এক্সপ্রেসের


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর