শনিবার, ২৮ ফেব্রুয়ারী ২০২৬, ০৬:০৯ অপরাহ্ন

ইসরায়েলে পাল্টা মিসাইল ছুড়েছে ইরান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:১০ অপরাহ্ন

ইসরায়েলের দিকে মিসাইল ছুড়ে পাল্টা জবাব দিতে শুরু করেছে ইরান। ইসরায়েলি সেনাবাহিনীর বরাতে এ তথ্য জানিয়েছে আল জাজিরা।

তারা জানায়, ইরান থেকে ছোড়া মিসাইল ইসরায়েলের দিকে আসতে দেখা যায়। এতে ইসরায়েলের বিভিন্ন এলাকায় সাইরেন বেজে ‍ওঠে।

ইসরায়েলের সেনাবাহিনী জানায়, বাসিন্দাদের নিরাপদে আশ্রয় সরে যেতে বলা হয়েছে। আল জাজিরা জানিয়েছে, ইসরায়েলের উত্তরাঞ্চলে বিস্ফোরণ হয়েছে।

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানায় ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র মিলে ইরানে হামলা চালিয়েছে। ইসরায়েল জানায়, তারা ইরানের মিসাইল ধ্বংস করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করবে। এর কিছুক্ষণ পরই ইরান জুড়ে বিস্ফোরণ ঘটে।

তবে এতে কোনো ক্ষয়ক্ষতি হয়েছে কিনা, তা তাৎক্ষণিক জানা যায়নি।

সূত্র: আল জাজিরা 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর