বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ০১:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আজ যমুনা ছেড়েছেন ড. ইউনুস

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৬, ৪:৫৪ অপরাহ্ন

অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস তার সরকারি বাসভবন যমুনা ত্যাগ করেছেন আজ।

শনিবার (২৮ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে তিনি রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা ছেড়ে গুলশানের নিজ বাসভবনের উদ্দেশে রওনা হন।

যমুনার প্রয়োজনীয় সংস্কার কাজ শেষে প্রধানমন্ত্রী তারেক রহমানের জন্য প্রস্তুত করা হবে। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান সেখানে উঠবেন কিনা, তা এখনও চূড়ান্ত হয়নি। বর্তমানে প্রধানমন্ত্রী তারেক রহমান রাজধানীর গুলশানে নিজস্ব বাসভবনে অবস্থান করছেন।

ড. ইউনূসের প্রস্থান শেষে গণপূর্ত অধিদফতর যমুনার সংস্কার ও রক্ষণাবেক্ষণ কাজ শুরু করবে। সংস্কারের পর ভবনটি প্রধানমন্ত্রীর জন্য প্রস্তুত রাখা হবে।

গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় এবং গণপূর্ত অধিদফতর নিশ্চিত করেছেন, মার্চ মাসের মধ্যে ভবনের অভ্যন্তরীণ সাজসজ্জাসহ সশ্লিষ্ট সব কাজ সম্পন্ন হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর