সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ০৯:৩৭ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
‘বাংলা নববর্ষে যেকোনো ধরনের নাশকতা রোধে প্রস্তুত র‌্যাবের স্পেশাল ফোর্স’-র‍্যাব মহাপরিচালক ট্রাম্পের নৌ অবরোধের হুমকিকে ‘অত্যন্ত হাস্যকর’ বললেন ইরানের নৌ প্রধান ইরান যুদ্ধের প্রভাবে বিশ্বের ৩ কোটির বেশি মানুষ চরম দারিদ্র্যের মুখে পড়বে: জাতিসংঘ সরকারি কর্মকর্তাদের বাড়ি-গাড়িসহ ৯ খাতে ব্যয় কমাল সরকার হরমুজ প্রণালিতে মার্কিন নৌ-অবরোধে সায় নেই যুক্তরাজ্যের: স্টারমার ইরান আলোচনা ব্যর্থ হওয়ার পর হরমুজ প্রণালি অবরোধের নির্দেশ ট্রাম্পের ডিজিএফআইয়ের সাবেক মহাপরিচালক শেখ মামুন খালেদের জামিন নামঞ্জুর তথ্যমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে টেলিনর গ্রুপের সিইও’র সৌজন্য সাক্ষাৎ জুলাইয়ের বিপক্ষে অবস্থান নিয়ে সরকার পার পাবে না: জামায়াতে ইসলামীর আমির

আগামী ১০০ বছরেও এরকম খুনী-পূজারী ক্রিকেটার আসবে না: প্রেস সচিব

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১২:০৮ পূর্বাহ্ন

ক্রিকেটার সাকিব আল হাসানকে নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক ও  জনপ্রিয় গায়ক আসিফ আকবরের মন্তব্যের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম বলেছেন, ‘কথা সত্য। আগামী ১০০ বছরেও এ রকম খুনী-পূজারী, চোর-চাট্টা ও স্টক মার্কেট ডাকাত ক্রিকেটার আসবে না।’ শফিকুল আলম এই মন্তব্য করেছেন বৃহস্পতিবার নিজের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে।

গত বছরের ৫ আগস্ট ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানের পর প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশ ত্যাগের ঘটনায় আওয়ামী লীগের অনেক নেতা-কর্মীও দেশের বাইরে চলে যান। এরপর থেকে প্রায় দেড় বছর ধরে সাকিব আল হাসানও দেশের বাইরে রয়েছেন। আওয়ামী লীগের টিকিটে সংসদ সদস্য নির্বাচিত এই তারকার নামে কয়েকটি মামলা রয়েছে।

৬ অক্টোবর অনুষ্ঠিত বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনে চট্টগ্রাম জেলা ক্রীড়া সংস্থা থেকে পরিচালক নির্বাচিত হন জনপ্রিয় গায়ক আসিফ আকবর। গতকাল গণমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি সাকিব আল হাসানকে খেলোয়াড় হিসেবে প্রশংসায় ভাসান।

আসিফ আকবর বলেন, ‘সাকিবের ব্যক্তিত্ব এবং ব্যক্তিগত বিষয়গুলো তার নিজের। ব্যক্তিগতভাবে খারাপ বা ভালো হওয়া অন্য ইস্যু, সেটার জন্য আদালত ও সমাজ রয়েছে। একজন খেলোয়াড় হিসেবে সাকিব আল হাসান বাংলাদেশের ব্র্যান্ড। আগামী ১০০ বছরে এমন একজন সাকিব পাবো কি না, তা আমরা জানি না। তবে সাকিব আল হাসান ইজ সাকিব আল হাসান।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর