বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

আগামী রোববার থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ক্লাস শুরু

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৫ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৯ অপরাহ্ন

আগামী রোববার ৭ সেপ্টেম্বর থেকে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম শুরুর ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

আজ শুক্রবার ( ৫ সেপ্টেম্বর) এক বিজ্ঞপ্তিতে চবি রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

এ বিষয়ে সংশ্লিষ্ট সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য তিনি অনুরোধ জানান।

তিনি বলেন, ‘আগামী রোববার থেকে ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম সশরীরে স্বাভাবিক নিয়মে চলবে। অনলাইনে ক্লাস নেওয়ার কোনো সিদ্ধান্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন গ্রহণ করেনি। কিছু মিডিয়া অনলাইনে ক্লাস নেওয়ার ভুল সংবাদ প্রচার করেছে।’

উল্লেখ্য, গত শনিবার দিবাগত রাত সোয়া ১২টা থেকে পরদিন রোববার দুপুর পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের ২ নম্বর গেট এলাকায় স্থানীয়দের সঙ্গে শিক্ষার্থীদের কয়েক দফা সংঘর্ষের ঘটনা ঘটে। বিশ্ববিদ্যালয়ের এক ছাত্রীকে মারধরের অভিযোগ থেকে সংঘর্ষের সূত্রপাত হয়। সংঘর্ষে সহ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক মো. কামাল উদ্দিন, প্রক্টর অধ্যাপক তানভীর মোহাম্মদ হায়দার আরিফসহ অন্তত ৫০০ শিক্ষার্থী আহত হয়েছেন।

এ ঘটনার জেরে গত সোমবার থেকে ক্লাস ও পরীক্ষাসহ সকল একাডেমিক কার্যক্রম বন্ধ ঘোষণা করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর