শনিবার, ১৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন

মৌলভীবাজারের বড়লেখায় ১০ জনকে পুশইন করেছে বিএসএফ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৭:১৫ অপরাহ্ন

মৌলভীবাজার জেলার বড়লেখা থানার বাতামোড়াল নামক স্থানে ১০ জনকে পুশইন করেছে ভারতীয় সীমান্ত রক্ষী বাহিনী বিএসএফ। 

বড়লেখা থানার বিয়ানীবাজার ব্যাটালিয়ন (৫২ বিজিবি) এর আওতাধীন নিউপাল্লাথল বিওপির সীমান্তবর্তী গ্রামে বাংলাদেশি নাগরিক ভারত হতে অবৈধভাবে বাংলাদেশে অনুপ্রবেশ করে।

আজ শনিবার (৫ জুলাই) সকালে আটককৃতরা পাহাড়ী এলাকায় ঘুরাঘুরি করার সময় বিজিবির টহলদল তাদের আটক করে। আটককৃতদের মধ্যে ৭ জন পুরুষ ও ৩ জন নারী।

আটককৃত ব্যক্তিদের জিজ্ঞাসাবাদে জানা যায় যে, আনুমানিক ১ হতে ৬ মাস পূর্বে কাজের উদ্দেশ্যে সিলেট ও কুমিল্লা জেলার সীমান্ত এলাকা দিয়ে অবৈধভাবে ভারতে যান।  তারা সাতক্ষীরা, খুলনা ও বরিশাল জেলার বাসিন্দা বলে জানা যায়। আটককৃত ব্যক্তিদের পরিচয় নিশ্চিত করে তাদের বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর