বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:১৬ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

অ্যাথলেটিক বিলবাওয়েকে গোল গোল বন্যায় ভাসিয়ে সুপার কাপের ফাইনালে বার্সেলোনা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ৮ জানুয়ারী, ২০২৬, ১:৩৩ অপরাহ্ন

অ্যাথলেটিক বিলবাওয়ের জালে গোল উৎসব করে সুপার কাপের ফাইনালে পা রাখলো বার্সেলোনা। সৌদি আরবের জেদ্দায় বুধবার রাতে সেমিফাইনালে রাফিনিয়ার জোড়া গোলে ৫-০ ব্যবধানের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে হ্যান্সি ফ্লিকের দল। 

বিলবাওয়ের বিপক্ষে শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে কাতালানরা। একের পর এক আক্রমণের ফলও পেয়ে যায় খুব তাড়াতাড়ি। গোল বন্যার শুরু হয় ম্যাচের ২১ মিনিটে তরেসের গোলে। ৩০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করে বার্সেলোনা। স্কোরশিটে নাম লেখান লোপেস। এর চার মিনিট পরই ব্যবধান আরও বাড়িয়ে দলকে জয়ের পথে এগিয়ে নেন বার্দগি। বিরতির আগে দুর্দান্ত গোলে স্কোরলাইন ৪-০ করেন রাফিনিয়া।

খেলা যখন ৪-০ গোলে এগিয়ে বার্সা তখন অ্যাথলেটিক দলের একমাত্র হাইলাইট ছিল পোস্টে লেগে যাওয়া একটি শট। দ্বিতীয়ার্ধেও অব্যাহত থাকে বার্সার আধিপত্য। ৫২ মিনিটে বক্সের ভেতর থেকে জোরাল শটে প্রতিপক্ষের জাল কাপান রাফিনিয়া। বাকি সময়ে দুই দলই সুযোগ-সুযোগ তৈরি করলেও জালের দেখা পায় কোন দলই। বড় জয়ে শিরোপার মঞ্চে নাম লেখায় ফ্লিকের দল।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর