মঙ্গলবার, ০৭ এপ্রিল ২০২৬, ০৪:৫১ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

গোপন তথ্য ফাঁস, মেটার ২০ কর্মী বরখাস্ত

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫, ২:৫৫ অপরাহ্ন

মিডিয়াতে গোপন তথ্য ফাঁস করার জেরে ২০ জন কর্মীকে বরখাস্ত করেছে ফেসবুকের মাদার কোম্পানি মেটা। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) দ্য ভার্জ-এ প্রথম প্রকাশিত মেটার এক মুখপাত্র এই তথ্য নিশ্চিত করেন। খবর এনডিটিভির। 

মেটা-র একজন মুখপাত্র এ বিষয়ে বলেছেন, কর্মচারীদের কোম্পানিতে যোগ দিতে হলে কিছু নীতি মেনে চলতে হয়। সেটা পর্যায়ক্রমিকভাবে মনে করিয়েও দেওয়া হয়। কর্মচারীরা জানেন, অভ্যন্তরীণ তথ্য ফাঁস করা নীতির বিরুদ্ধে। উদ্দেশ্য যাই হোক না কেন।

তিনি আরও বলেন, আমরা সম্প্রতি একটি তদন্ত পরিচালনা করেছি। কোম্পানির বাইরে গোপনীয় তথ্য ফাঁস করার জন্যে ২০ কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে। ভবিষ্যতে আরও বরখাস্ত করা হতে পারে।

তিনি যোগ করেন, এই তদন্তকে গুরুত্বের সঙ্গে নিচ্ছি। যখন ফাঁসের বিষয় শনাক্ত করব তখন ব্যবস্থা নেওয়া অব্যাহত রাখব।

প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি মেটার সিইও মার্ক জাকারবার্গের সঙ্গে কর্মীদের বৈঠক হয়েছে। এরপরেই এনিয়ে বিভিন্ন রিপোর্ট প্রকাশ হয়েছে। এমন ঘটনার পরেই গোপন তথ্য ফাঁসের অভিযোগ এনে ২০ কর্মীকে বরখাস্ত করেছে মেটা।

এক বৈঠকে জাকারবার্গ কর্মচারীদের বলেছিলেন, তিনি আর তথ্য নিয়ে আসবেন না। আমরা সত্যিই খোলাখুলি থাকার চেষ্টা করি। তারপর যা বলি তাই ফাঁস হয়ে যায়। এটা বিরক্তিকর।

নভেম্বরে নির্বাচনে জয়লাভের পর থেকে প্রযুক্তি নেতারা ট্রাম্পের ঘনিষ্ঠ হয়েছেন। তার মধ্যে জাকারবার্গও আছেন। মেটা জানিয়েছে, হোয়াইট হাউসের সঙ্গে একটি ফলপ্রসূ অংশীদার হবে তারা।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর