সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
আইআরজিসির গোয়েন্দা প্রধানকে হত্যা প্রথমবারের মতো বাংলাদেশে যুক্ত হয়েছে স্পিন বোলিং মেশিন ১৫ এপ্রিল থেকে সাগরে মাছ ধরায় ৫৮ দিনের নিষেধাজ্ঞা সরকারের সংরক্ষিত নারী আসনে নির্বাচনের তফসিল ঘোষণা ৮ এপ্রিল, ভোট ১২ মে প্রধানমন্ত্রীর প্রতিরক্ষা উপদেষ্টার সঙ্গে তুরস্কের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ তথ্য ও সম্প্রচার মন্ত্রীর সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ইইউ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ প্রধানমন্ত্রীর সঙ্গে ভারতীয় হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ ড. ইউনূস যাকে যেখানে বসিয়েছেন তারা ঠিকঠাক কাজ করেননি: জাহিদ হোসেন একনেকের প্রথম বৈঠকে ৮ প্রকল্প নিয়ে আলোচনা

ব্যাটলগ্রুপ দায়িত্বাধীন এলাকায় ৪৩০ জন ইউক্রেনীয় সেনা হতাহত

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : রবিবার, ৬ এপ্রিল, ২০২৫, ১২:৪৫ পূর্বাহ্ন

ব্যাটলগ্রুপ সেন্টারের দায়িত্বাধীন এলাকায় একদিনে ৪৩০ জন ইউক্রেনীয় সেনা হতাহত হয়েছেন বলে জানা গেছে। ব্যাটলগ্রুপের প্রেস সেন্টারের প্রধান আলেকজান্ডার সাভচুক সাংবাদিকদের এ তথ্য জানিয়েছেন।মস্কো থেকে এএফপি এ খবর জানায়।

তিনি বলেন, ‘ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর মোট ৪৩০ সেনা, একটি লেপার্ড ট্যাঙ্ক, সাতটি যানবাহন ও ছয়টি কামান ধ্বংস  করা হয়েছে, যার মধ্যে দুটি পশ্চিমা-নির্মিত।

এ হামলায় একটি ইলেকট্রনিক যুদ্ধ স্টেশনও ধ্বংস করা হয়েছে বলে তিনি দাবি করেন।

তার মতে, ব্যাটলগ্রুপ সেন্টার শত্রুর প্রতিরক্ষার গভীরে অগ্রসর হতে থাকে ও ডোনেটস্ক গণপ্রজাতন্ত্রের উসপেনোভকার বসতি মুক্ত করে।

তিনি বলেন, ‘আমরা জভেরেভো, নোভি ইকোনোমিচেস্কি, বোগদানোভকা, ইয়েলিজাভেটোভকা, ক্রাসনোআর্মেস্ক, কোটলিনো, লেনিনো, উদাচনি ও আলেক্সেয়েভকা অঞ্চলে ইউক্রেনীয় সশস্ত্র বাহিনীর অ্যাসল্ট রেজিমেন্টের দুটি যান্ত্রিক, রেঞ্জার, বায়ুবাহিত অ্যাসল্ট ব্রিগেড, একটি মনুষ্যবিহীন সিস্টেম ব্রিগেডের জনবল ও সরঞ্জামের ক্ষতি করেছি।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর