বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৯ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
অপ্রতিম হত্যায় ১২ ঘণ্টার মধ্যে সবাই গ্রেপ্তার, জড়িতরা অনেকটা কিশোর অপরাধীর মতো: স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জিয়া পরিবারের তৃতীয় সদস্য হিসেবে জাতিসংঘে ভাষণ দিতে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান বাংলাদেশি ব্যবসায়ীদের ভিসা প্রক্রিয়া সহজ করার উদ্যোগ চীনের ৫ মাসে বিদেশি ঋণ পরিশোধে রেকর্ড অভিন্ন নদীর পানি বণ্টনসহ অমীমাংসিত ইস্যু সমাধানে ভারতের প্রতি আহ্বান রাষ্ট্রপতির ১২ সেপ্টেম্বর থেকে ডেঙ্গু প্রতিরোধে ৩ মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী ভারতের গণমাধ্যমে হাসিনাকে এখনো কথা বলতে দেওয়া অপ্রত্যাশিত: প্রধানমন্ত্রীর তথ্য উপদেষ্টা সৌদিতে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত আগামী ১৬ ডিসেম্বর চালু হচ্ছে শাহজালালের থার্ড টার্মিনাল: বিমানমন্ত্রী গণতন্ত্রের প্রশ্নে বিএনপি সব সময় আপসহীন: মাহদী আমিন

আরও ১৩ পুলিশ সুপারের দপ্তর বদল

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ৭:৪৭ অপরাহ্ন

বাংলাদেশ পুলিশের আরও ১৩ এসপির দপ্তর বদল করা হয়েছে। তাদেরকে যথাক্রমে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি), পুলিশের স্পেশাল ব্রাঞ্চ (এসবি), পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করা হয়েছে।

আজ বুধবার (২৬ নভেম্বর) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের উপসচিব মো. মাহবুবুর রহমান স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ রদবদল করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, মৌলভীবাজারের পুলিশ সুপার এম কে এইচ জাহাঙ্গীর হোসেনকে এসবিতে, রংপুরের পুলিশ সুপার মো. আবু সাইমকে ডিএমপিতে, সুনামগঞ্জের পুলিশ সুপার তোফায়েল আহম্মেদকে খুলনা রেঞ্জে, শেরপুরের পুলিশ সুপার মো. আমিনুল ইসলামকে পিবিআইতে, কুড়িগ্রামের পুলিশ সুপার মো. মাহফুজুর রহমানকে রংপুরের আরপিএমপিতে, পিরোজপুরের পুলিশ সুপার খাঁন মুহাম্মদ আবু নাসেরকে এপিবিএনে, সিরাজগঞ্জের পুলিশ সুপার মো. ফারুক হোসেনকে আরএমপিতে ও নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ সাফিউল সানোয়ারকে পিবিআইতে বদলি করা হয়েছে।

এ ছাড়াও লক্ষ্মীপুর জেলার পুলিশ সুপার মো. আকতার হোসেনকে পিবিআইতে, কক্সবাজার জেলার পুলিশ সুপার মো. সাইফউদ্দীন শাহীনকে সিআইডিতে, চাঁপাইনবাবগঞ্জের পুলিশ সুপার মো. রেজাউল করিমকে ডিএমপিতে, কুষ্টিয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমানকে এসবিতে এবং ভোলা জেলার পুলিশ সুপার মোহাম্মদ শরীফুল হককে পিবিআইতে বদলি করা হয়েছে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর