শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

প্রধান উপদেষ্টার সঙ্গে রাশিয়ার উপ-প্রধানমন্ত্রীর সাক্ষাৎ

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বৃহস্পতিবার, ২৭ মার্চ, ২০২৫, ৩:৪৭ অপরাহ্ন

বোয়াও ফোরাম ফর এশিয়া সম্মেলনের ফাঁকে বাংলাদেশের প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের সঙ্গে সাক্ষাৎ করেছেন রাশিয়ার উপ-প্রধানমন্ত্রী আলেক্সেই ওভারচুক।

বৃহস্পতিবার (২৭ মার্চ) বৈঠকে দুই নেতা রাশিয়ার অর্থায়নে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র পরিচালনা, রাশিয়া থেকে বাংলাদেশের গম ও সার আমদানির পরিকল্পনা এবং বাংলাদেশে গ্যাজপ্রমের গ্যাস অনুসন্ধান কাজসহ পারস্পরিক স্বার্থ-সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা করেন।

এসময় প্রফেসর ইউনূস বলেন, রূপপুর বিদ্যুৎকেন্দ্রের আর্থিক সমস্যাগুলো সমাধান করা হয়েছে, বাংলাদেশ ঢাকায় একটি অ্যাকাউন্টে এই অর্থ পরিশোধ করেছে।

তিনি বলেন, বিদ্যুৎকেন্দ্রটি চলতি বছরের শেষ নাগাদ পরীক্ষামূলকভাবে বিদ্যুৎ উৎপাদন শুরু করবে বলে আশা করা হচ্ছে।

প্রধান উপদেষ্টা বলেন, বাংলাদেশ রাশিয়া থেকে আরও গম ও সার আমদানি করবে। রাশিয়ান এনার্জি জায়ান্ট গ্যাজপ্রম দেশে আরও অফশোর এবং অনশোর এক্সপ্লোরেশন কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী।

দুই দেশের জনগণের মধ্যে যোগাযোগ বাড়ানোর ওপর গুরুত্বারোপ করে আলেক্সি ওভারচুক বলেন, রাশিয়া চায় দেশটিতে আরও বেশি বাংলাদেশি শিক্ষার্থী পড়াশোনা করুক।

তিনি বলেন, রাশিয়া বাংলাদেশে আরও গম ও সার রফতানি করতে চায়।

বৈঠকে পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন, জ্বালানি ও পরিবহন উপদেষ্টা ফওজুল কবির খান এবং প্রধান উপদেষ্টার উচ্চ প্রতিনিধি ড. খলিলুর রহমান উপস্থিত ছিলেন।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর