বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০২:৩৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

খুলনা-১ আসনে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৩ ডিসেম্বর, ২০২৫, ৮:৫৪ অপরাহ্ন

হিন্দু অধ্যুষিত খুলনা-১ (দাকোপ-বটিয়াঘাটা) আসনে জামায়াতের প্রার্থী হিসেবে কৃষ্ণ নন্দী নামের এক ব্যবসায়ীর নাম ঘোষণা করা হয়েছে। 

আজ  বুধবার (৩ ডিসেম্বর) সন্ধ্যায় জামায়াতের খুলনা কার্যালয়ে অনুষ্ঠিত কর্মী সভা থেকে ওই আসনের জন্য কৃষ্ণ নন্দীর নাম ঘোষণা করা হয়।

কৃষ্ণ নন্দীর মনোনয়ন পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন খুলনা জামায়াতের একাধিক নেতাকর্মী ও কৃষ্ণ নন্দী নিজেই। এর আগে গত সপ্তাহে তাকে ওই আসনে প্রার্থী করা হতে পারে বলে গুঞ্জন শুরু হয়েছিল। কৃষ্ণ নন্দী জামায়াতের ডুমুরিয়া উপজেলা সনাতন শাখার সভাপতি।

খোঁজ নিয়ে জানা গেছে, কৃষ্ণ নন্দী একজন ব্যবসায়ী। ডুমুরিয়া উপজেলার চুকনগর বাণিজ্যিক এলাকায় তার বাড়ি। সেখানে তার একাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। এর আগে তিনি আওয়ামী লীগের সাবেক এমপি নারায়ন চন্দ্র চন্দের ঘনিষ্ট হিসেবে পরিচিত ছিলেন।

গণঅভ্যুত্থান পরবর্তী তিনি জামায়াতের সেক্রেটারি জেনারেল ও খুলনা-৫ আসনের (ডুমুরিয়া-ফুলতলা) প্রার্থী মিয়া গোলাম পরওয়ারের সাথে সখ্যতা গড়ে তোলেন। জামায়াতের বিভিন্ন সভা-সমাবেশে মঞ্চে বক্তব্য ও দাঁড়িপাল্লার পক্ষে ভোট চাইতে দেখা গেছে কৃষ্ণ নন্দীকে।

নির্বাচনে প্রার্থী হওয়ার ব্যাপারে জানতে চাইলে কৃষ্ণ নন্দী  জানান, ‘অবশেষে প্রথম হিন্দু প্রার্থী হিসেবে জামায়াত আমাকে মনোনয়ন দিয়েছে। আজ সন্ধ্যায় প্রার্থী হিসেবে আমার নাম ঘোষণা করা হয়।’

নির্বাচনে জয়ের ব্যাপারে আশাবাদী কৃষ্ণ নন্দী। আগামীকাল থেকেই মাঠে নির্বাচনী প্রচারণায় কাজ শুরু করবেন তিনি।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর