শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ০৩:৫৭ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

জাতীয় সংসদ নির্বাচনের সময় এসপি-ওসিদের লটারির মাধ্যমে বদলি করা হবে: স্বরাষ্ট্র উপদেষ্টা

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৫:০৬ অপরাহ্ন

আগামী ১৩তম জাতীয় সংসদ নির্বাচনের আগে সব জেলার পুলিশ সুপার (এসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তাদের (ওসি) লটারির মাধ্যমে বদলি করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী।

আজ বুধবার (৬ আগস্ট) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন করার লক্ষ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর বিভিন্ন কর্মপরিকল্পনা প্রণয়ন বিষয়ক সিদ্ধান্ত গ্রহণের জন্য এক বৈঠক শেষে এসব কথা বলেন তিনি।

প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশে দেয়া ভাষণ অনুযায়ী নির্বাচনের প্রস্তুতি শুরু হয়ে গেছে জানিয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, এরই ধারাবাহিকতায় আজকে আমরা আলোচনা করেছি। নির্বাচনের সময় ডিসি, এসপি, ইউএনও ও ওসি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। তাই তফসিল ঘোষনার আগেই এসপি ও ওসিদের লটারির ভিত্তিতে বদলি করা হবে।

স্বরাষ্ট্র উপদেষ্টা আরও বলেন, এই মিটিংয়ে নির্বাচনের সময় যে লজিস্টিক সাপোর্ট প্রয়োজন হবে সে বিষয়ে আলোচনা হয়েছে। ৪৭ হাজার ভোটকেন্দ্রে একটি করে বডি ক্যামেরা দেয়া হবে। প্রিজাইডিং অফিসার যাতে ভোটকেন্দ্রেই থাকতে পারেন সে ব্যবস্থা করা হবে। নির্বাচনে সেনা, পুলিশ, বিজিবি ও আনসারসহ প্রায় ৮ লাখ সদস্য দায়িত্ব পালন করবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর