বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:৫২ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

দক্ষিণ আমেরিকায় মার্কিন রণতরী ও যুদ্ধজাহাজ পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

আন্তর্জাতিক ডেস্ক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শনিবার, ২৫ অক্টোবর, ২০২৫, ১২:১৪ পূর্বাহ্ন

দক্ষিণ আমেরিকায় ভেনেজুয়েলাকে ঘিরে বাড়তে থাকা উত্তেজনার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র তাদের ‘ইউএসএস জেরাল্ড আর. ফোর্ড’ নামের বিমানবাহী রণতরী এবং সহায়ক যুদ্ধজাহাজগুলোকে মার্কিন দক্ষিণ কমান্ড অঞ্চলে মোতায়েনের নির্দেশ দিয়েছে।

শুক্রবার ( ২৪ অক্টোবর) যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা দপ্তর (পেন্টাগন) জানায়, এই সিদ্ধান্তে লাতিন আমেরিকা অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি ও বিমান শক্তি উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে।

পেন্টাগনের মুখপাত্র শন পারনেল সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ বলেন, ‘দক্ষিণ কমান্ড এলাকায় মার্কিন বাহিনীর বাড়তি উপস্থিতি যুক্তরাষ্ট্রের নিরাপত্তা জোরদার করবে এবং পশ্চিম গোলার্ধে নিরাপত্তা ও স্থিতিশীলতাকে ক্ষুণ্নকারী অবৈধ কার্যক্রম শনাক্ত, পর্যবেক্ষণ ও দমন করতে সহায়তা করবে।’

তবে তিনি জানাননি, কখন রণতরীটি ওই অঞ্চলে পৌঁছাবে বা মোতায়েন শুরু হবে।সূত্র: আল-আরাবিয়া


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর