শুক্রবার, ২৭ ফেব্রুয়ারী ২০২৬, ১২:১৬ অপরাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাতেও সাধারণ মানুষের নিরাপদে চলাচল নিশ্চিতের আহ্বান এম এ মালিকের পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়েছে মিয়ানমার সরকার ও আরাকান আর্মি যমুনায় থাকবেন প্রধানমন্ত্রী তারেক রহমান, মন্ত্রী-প্রতিমন্ত্রীরা কে কোথায় উঠবেন মো. সাহাবুদ্দিনকে অপসারণ করে নতুন রাষ্ট্রপতি নিয়োগে আইনি নোটিশ জাতিসংঘ সাধারণ পরিষদের সভাপতি পদে খলিলুর রহমানকে মনোনয়ন বাবার কাছ থেকে তরুণীকে তোলে নিয়ে হত্যার অভিযোগ ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফ করার সিদ্ধান্ত সরকারের নতুন দায়িত্ব পেলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা মির্জা আব্বাস অমর একুশে বইমেলা ২০২৬ শুরু একুশে পদক প্রদান করলেন প্রধানমন্ত্রী

নতুন রাজনৈতিক দলের ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ) আত্মপ্রকাশ

নিজস্ব প্রতিবেদক। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ৯ মে, ২০২৫, ৭:৫০ অপরাহ্ন

জুলাই গণঅভ্যুত্থানের চেতনা, ঐক্য ও প্রতিজ্ঞা সংরক্ষণের প্রত্যয়ে আত্মপ্রকাশ করেছে ছাত্রদের আরেকটি রাজনৈতিক দল ‘ইউনাইটেড পিপলস বাংলাদেশ’ (আপ বাংলাদেশ)। 

শুক্রবার (৯ মে) বিকাল সাড়ে ৪টায় কেন্দ্রীয় শহীদ মিনারে দলটির আহ্বায়ক কমিটির আনুষ্ঠানিক ঘোষণা দেন জুলাই গণঅভ্যুত্থানে শহীদ ওসমান পাটোয়ারীর বাবা শফিউল আলম।

জুলাই অভ্যুত্থানে নেতৃত্ব দেওয়া ছাত্র-জনতার অনেকে দলটিতে যুক্ত হয়েছেন। এটির অন্যতম উদ্যোক্তা আলী আহসান জুনায়েদ। তিনি জুলাই অভ্যুত্থানের একজন নেতা এবং ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার সাবেক সভাপতি। তার নেতৃত্বেই ‘আপ বাংলাদেশের’ আত্মপ্রকাশ হলো।

আহ্বায়ক কমিটিতে ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি আলী আহসান জুনায়েদকে আহ্বায়ক ও সদস্য সচিব করা হয়েছে আরেফিন মুহাম্মদ হিজবুল্লাহকে। এছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয় শিবিরের আরেক সাবেক সভাপতি রাফে সালমান রিফাতকে প্রধান সমন্বয়কারী, নাঈম আহমেদকে সংগঠক এবং শাহরীন ইরাকে মুখপাত্র ঘোষণা করা হয়েছে।

আত্মপ্রকাশ অনুষ্ঠানে চট্টগ্রাম, নারায়ণগঞ্জ, গাজীপুরসহ বিভিন্ন অঞ্চল থেকে জুলাই আন্দোলনে অংশগ্রহণকারীরা অংশ নেন। এ সময় আহত এবং শহীদ পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

নতুন এই দলের আহ্বায়ক আলী আহসান জুনায়েদ বলেন, জুলাইকে কেন্দ্র করেই আমাদের এই রাজনৈতিক প্ল্যাটফর্ম। জুলাইয়ের শপথে আমরা আজ শপথ নিচ্ছি। শহীদ পরিবারের প্রতি আমাদের শপথ— তাদের স্বপ্ন বাস্তবায়ন করাই হবে আমাদের রাজনীতি। এছাড়া অন্য কোনও রাজনীতি আমরা করবো না। তাদের স্বপ্ন বাস্তবায়ন করাই আমাদের রাজনীতি।

আওয়ামী লীগ নিষিদ্ধের বিষয়ে তিনি বলেন, পিলখানা, শাপলা ও জুলাই গণহত্যার মতো ভয়াবহ অপরাধের বিচার, ফ্যাসিবাদী দল আওয়ামী লীগের নিষিদ্ধকরণ এবং জুলাইয়ের আহত যোদ্ধা ও শহীদ পরিবারকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলার দাবিতে জনমত ও রাজনৈতিক আন্দোলন গড়ে তোলা এই প্ল্যাটফর্মের প্রাথমিক লক্ষ্যমাত্রা হিসেবে বিবেচিত হবে।


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর