বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ০৬:২০ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
রাস্তায় দাঁড়িয়ে পদোন্নতি বঞ্চিত চিকিৎসকদের কথা শুনলেন প্রধানমন্ত্রী খেলাধুলাকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে হবে : মির্জা ফখরুল চলতি বছরের বর্ষা মৌসুমে দেড় কোটি চারা রোপণ করা হবে: পরিবেশমন্ত্রী সিঙ্গাপুরের কাছে ১-০তে হেরে এশিয়ান কাপ বাছাই শেষ করল বাংলাদেশ সাবেক এমপি শিবলী সাদিকের স্ত্রীর যোগাযোগমাধ্যমে ঘোষণা দিয়ে আত্মহত্যার চেষ্টা জ্বালানি সংকটে সব শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অনলাইনে ক্লাস ইরানের ক্যান্সার ওষুধ উৎপাদন কারখানায় মার্কিন ও ইসরায়েলি হামলা রেভল্যুশনারি বা ট্রানজিশনাল সরকার করলেন না কেন?, বিরোধী দলকে পার্থ আসন্ন বাজেটে বাড়ছে সিগারেটের দাম-এনবিআর জুলাই সনদ বাস্তবায়ন আদেশ অন্তর্বর্তী সরকারের অন্তহীন প্রতারণার দলিল: স্বরাষ্ট্রমন্ত্রী

গুপ্তরা এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে: তারেক রহমান

নিউজ ডেস্ক | মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : বুধবার, ৪ ফেব্রুয়ারী, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

বাংলাদেশ চলবে জনগণের রায়ের মধ্য দিয়ে উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘আগামী ১২ তারিখ জনগণ নির্বাচিত করবে তাদের জবাবদিহির সরকার। কিন্তু ৫ আগস্টের পরে দেখেছি, স্বৈরাচার যে ভাষায় জনগণকে কথা বলতো, গুনিমানি ব্যক্তিকে অপদস্থ করতো, মানুষকে ছোট করতো। কিন্তু দুঃখের সঙ্গে খেয়াল করলাম, সেই রীতি বন্ধ হয়নি। একটি দল গুপ্ত পরিচয়ে পরিচিত। এই গুপ্তরা এখন নতুন জালেমের ভূমিকায় আবির্ভাব হয়েছে দেশের মানুষের কাছে।’

আজ বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ‘অত্যন্ত কষ্ট ও ঘৃণার সঙ্গে দেখছি, এই জালেমদের নেতা প্রকাশ্যে নারীদের অত্যন্ত কলঙ্কিত শব্দ ব্যবহার করেছেন। যেই নেতা ও কর্মীরা মা-বোনদের জন্য সম্মান দেখায় না, শ্রদ্ধা নেই মা-বোনদের প্রতি, তাদের কাছে বাংলাদেশের মানুষ আত্মসম্মানসূচক আচরণ আশা করতে পারে না। তাদের কাছে মানুষের মর্যাদা নেই।’

বিএনপি চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের উদ্দেশে বলেছেন, ১৩ ফেব্রুয়ারি থেকে আগামী পাঁচ বছর জনগণের পাশে দাঁড়াবেন এবং জনগণের পা ধরবেন। তিনি উল্লেখ করেন, বিএনপি বিশ্বাস করে জনগণই সব ক্ষমতার উৎস।

তারেক রহমান বলেন, ‘১৩ তারিখ থেকে জনগণের পা ধরে থাকবেন, কারণ যার পেছনে জনগণের সমর্থন নেই, তার পরিণতি আমরা ৫ আগস্টে দেখেছি। জনগণের জন্যই বিএনপির সব পরিকল্পনা এবং তাদের জন্যই দেশের উন্নয়ন।’

তিনি আরও বলেন, ‘গণতন্ত্রের ভিত্তি মজবুত করতে হলে জনগণের সমর্থন প্রয়োজন। জনগণকে ১২ তারিখ তাদের অধিকার ফিরিয়ে আনতে হবে। তাই সতর্ক থাকতে হবে।’

চেয়ারম্যান অভিযোগ করেন, ‘নতুন জালেম হিসেবে পরিচিত যারা, তারা প্রিন্টিং প্রেসে ব্যালট ছাপাচ্ছে, সিল মারছে। মা-বোনদের কাছে বিকাশ নম্বর চাইছে, এনআইডি চাইছে। তারা দাবি করছে সৎ মানুষের শাসন কায়েম করতে চায়, অথচ এখনই ব্যালট ছাপাচ্ছে, বিকাশ নম্বর নিচ্ছে এবং মানুষের সম্মানহানি করছে। আইডি হ্যাকড হয়েছে বলে মিথ্যা বলছে। তাদের মাধ্যমে সৎ শাসন সম্ভব নয়, তাই সতর্ক থাকতে হবে।’

তারেক রহমান বলেন, ‘গুপ্তদের একজন কুমিল্লা জেলা নেতা বলেছেন, ১২ তারিখ পর্যন্ত জনগণের পা ধরবেন, ১২ তারিখের পর জনগণ তাদের পা ধরবে। যারা মানুষের সঙ্গে অবমাননাকর আচরণ করছে, তাদের মানসিকতা বের হয়ে এসেছে। এরা নির্বাচিত হলে জনগণের ভাগ্য কী হবে তা বোঝা যাবে। তাই গুপ্তদের শিক্ষা দিতে হবে।’

তিনি আরও উল্লেখ করেন, ‘স্বৈরাচার সরকারের সঙ্গে তারা সবসময় একসাথে ছিল। তারা হলো মুদ্রার দুইপিঠ। ৭১, ৮৬, ৯৬সহ বিগত ১৫ বছর তারা সর্বদা তাদের সঙ্গে ছিল।’


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর