শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৬:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শিরোনাম :
জলবায়ু পরিবর্তনের ক্ষতি কাটিয়ে উঠতে যুক্তরাজ্যের সহায়তা চাইলেন প্রধানমন্ত্রী পরিবেশ রক্ষায় একসঙ্গে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর কপ৩১ জলবায়ু সম্মেলন শেষে তুরস্ক থেকে দেশের পথে প্রধানমন্ত্রী ফ্যাসিবাদের বিরুদ্ধে নিউজ পোর্টালগুলোকে দায়িত্বশীল হওয়ার আহ্বান বৈশ্বিক জলবায়ু ঝুঁকি মোকাবিলায় প্রধানমন্ত্রীর ৫ জরুরি প্রস্তাব তুরস্কের ফার্স্ট লেডির মধ্যাহ্নভোজে অংশ নিলেন জুবাইদা রহমান জলবায়ু সহনশীল ১ ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে অঙ্গীকারবদ্ধ বাংলাদেশ জলবায়ু ঝুঁকি মোকাবিলায় তহবিলের ৫০ শতাংশ অভিযোজনে দেওয়ার আহ্বান অস্ট্রেলিয়ার কাছে বিনিয়োগ ও রোহিঙ্গা প্রত্যাবাসনে সহায়তা চাইল বাংলাদেশ ঢাবির এস এম হলের ঐতিহ্য সংরক্ষণের আশ্বাস রাষ্ট্রপতির

জব্বারের বলীখেলার ১১৬তম আসর শুক্রবার

জেলা প্রতিনিধি। মেট্রোটাইমসটোয়েন্টিফোর.কম
আপডেট : শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫, ১২:৪৪ পূর্বাহ্ন

ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলা আজ । শুক্রবার বিকেলে নগরীর লালদীঘি মাঠে বলীখেলা উদ্বোধন করবেন মেট্রোপলিটন পুলিশ কমিশনার হাসিব আজিজ। এতে প্রধান অতিথি থাকবেন সিটি মেয়র ডা. শাহাদাত হোসেন। ইতিমধ্যে দেশের বিভিন্ন প্রান্ত থেকে বলীখেলায় অংশগ্রহণেচ্ছু তরুণ-যুবকরা আসতে শুরু করেছেন। তাদের লালদীঘি পাড়ের চসিক পাবলিক লাইব্রেরী মিলনায়তনে থাকার ব্যবস্থা করা হয়েছে। এ বলীখেলাকে সামনে রেখে গতকাল থেকে বৈশাখী মেলা শুরু হয়েছে।

তবে এবারের বৈশাখী মেলায় যানজট এড়াতে পুলিশের নির্দেশে মূল সড়কে মেলার কোন দোকানপাট বসতে দেয়া হচ্ছে না। চট্টগ্রামে এবার ঐতিহ্যবাহী আবদুল জব্বারের বলীখেলার এটি হচ্ছে ১১৬তম আসর। ব্রিটিশ বিরোধী আন্দোলনে যুবসমাজকে উজ্জীবিত করতে ১৯০৯ সালে ১২ বৈশাখ লালদীঘি মাঠে প্রথম বলীখেলার আয়োজন করেন চট্টগ্রামের শহরের বদরপাতির ব্যবসায়ী আবদুল জব্বার সওদাগর। তারই ধারাবাহিকতায় প্রতিবছর এদিনে বলীখেলা অনুষ্ঠিত হয়ে আসছে। কালক্রমে এরই সাথে যুক্ত হয়েছে বৈশাখী মেলাও। দূর-দূরান্ত থেকে হস্তজাত, গৃহস্থালীসহ নানা ধরনের পসরা নিয়ে এসেছে ক্ষুদ্র ব্যবসায়ীরা

নগরীর কোতোয়ালী মোড় থেকে সিনেমা প্যালেস, আন্দরকিল্লা, লালদীঘির পাড়সহ আশপাশ এলাকাজুড়ে আকর্ষণীয় সব পণ্য পসরা নিয়ে এসেছেন বিভিন্ন জেলা থেকে দোকানিরা। ক্ষুদ্র ও কুটির শিল্পের উদ্যোক্তা, গৃহস্থ, মওসুমি দোকানি, কামার-কুমারেরা বিপুল সংখ্যক চুরি, গয়না, খেলনা বিক্রির জন্য নিয়ে এসেছেন মেলায়। মেলায় শীতল পাটি, বেডসিট, প্লাস্টিকের মাদুর, বিভিন্ন গাছের চারা, মওসুমি ফলমূল, শো-পিচ, লোহা ও বাঁশ-বেতের তৈরি সাংসারের টুকিটাকি, ঢালা-কুলাসহ কৃষি উপকরণ, মুড়ি-মুটকি, মাটির ব্যাঙ্কসহ বিভিন্ন জিনিস পাওয়া যায় এ মেলায়।

 


এই ক্যাটাগরির আরও সংবাদ
এক ক্লিকে বিভাগের খবর